× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

ডেস্ক

জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে -আলী রীয়াজ

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা ইতিবাচকভাবে অগ্রসর হচ্ছে।  এভাবে অগ্রগতি বজায় থাকলে জুলাই মাসের মধ্যেই ‘জুলাই সনদ’ ঘোষণা করা সম্ভব হবে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সভার শুরুতে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, কোন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি, সেটি যেন আমাদের প্রেরণা হয়ে কাজ করে, সেদিকে লক্ষ্য রাখা উচিত। আমরা যদি একমত হতে পারি, সেটা হবে একটি ইতিবাচক অর্জন।

অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে সেগুলো আর আলোচনায় আসছে না জানিয়ে আলী রীয়াজ বলেন, আমরা দলীয়ভাবে সেসব আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে সাফল্য নিয়ে দিনটি শেষ করা।

এখনো প্রায় ২০টির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত হয়নি। সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজন। আজকের আলোচনায় রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং জরুরি অবস্থা জারির বিষয়গুলো কমিশনের প্রস্তাবনার আলোকে আলোচনা হবে এবং সিদ্ধান্ত আসতে পারে পারে বলেও জানান তিনি।

এছাড়া এখন পর্যন্ত যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো যায়নি, সেগুলো আবার আলোচনার সুযোগ রাখবে কমিশন। এর আগে বুধবারের বৈঠকের পর কমিশনের সহ-সভাপতি জানিয়েছিলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়ে সব রাজনৈতিক দল ও জাতীয় ঐকমত্য কমিশনের মধ্যে ঐকমত্য হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..