× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন স্পিকার, ডেপুটি স্পিকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী আজ রাজধানীর শেরেবাংলা নগরস্থ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ পরিদর্শনে যান।

পরিদর্শনকালে তাঁরা জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ঐতিহাসিক আন্দোলন ও আত্মত্যাগের বিভিন্ন স্মারক, আলোকচিত্র ও নিদর্শনাদি গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করেন।

স্পিকার ও ডেপুটি স্পিকার জাদুঘরে সংরক্ষিত সেই উত্তাল দিনগুলোর স্মৃতিচিহ্ন দেখে আবেগাপ্লুত হন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিভিন্ন নিদর্শনের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।

জাদুঘর পরিদর্শন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে এক প্রেস ব্রিফিংয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এই জাদুঘর কেবল একটি স্থাপনা নয়, বরং এটি অন্যায় ও স্বৈরশাসনের বিরুদ্ধে তরুণ প্রজন্মের অদম্য সাহসের প্রতীক।

ছাত্র-জনতার এই বীরত্বগাঁথা আগামী প্রজন্মের কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন এবং এই স্মৃতি জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পরিদর্শনকালে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..