× Banner
সর্বশেষ
ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে -স্বরাষ্ট্রমন্ত্রী চীন সফরে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন গণমাধ্যমের বিল্ট-ইন সিস্টেম, তথ্য যাচাই ও পেশাগত মান নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ -তথ্যমন্ত্রী দেশে ফিরেছেন ৩৭ হাজার ৪৩৫ জন হাজি; সৌদি ব্যবস্থাপনা ও সরকারি মাধ্যমে হজযাত্রায় সন্তুষ্টি শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর সাথে তুরস্কের টিকা -এর প্রতিনিধি দলের সাক্ষাৎ ঈদযাত্রায় সারা দেশে দুর্ঘটনায় ৪৩৮ প্রাণহানি – যাত্রী কল্যাণ সমিতি রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড ফেসবুক-ইউটিউবের আয় থেকে উৎসে কর কাটা হবে না, আসছে ঘোষণা আজ থেকে মেট্রোরেলে নতুন সময়সূচি

ঝিনাইদহ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

ACP
হালনাগাদ: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থান দিবসউদযাপন উপলক্ষে ঝিনাইদহে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ ম্যারাথনের উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ প্রতিযোগিতায় ২০০ জন নানা বয়সের তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনের সদস্যরা।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে সার্কিট হাউজের সামনে দিয়ে স্বর্ণকার পট্টিঘুরে পোস্ট অফিস মোড় ঘুরে ৩ কিলোমিটার ঘুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে শেষ হয় এ ম্যারাথন। প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা জামায়াতের সেক্রেটারী আ: আওয়াল, জেলা ক্রীড়া অফিসার মিজানুর রহমান। দুই ক্যাটাগরিতে মোট ২৫ জন পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..