× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

সাপ ব্যাঙ নয়, চীনের জীবাণু অস্ত্র গবেষণাগার থেকেই ছড়িয়েছে করোনা ভাইরাস

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০

অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ সাপ ব্যাঙ কিংবা বাদুর নয়, চীনের গোপন জীবাণু অস্ত্র গবেষণা কার্যক্রম ল্যাবরেটরি উহান ইনস্টিটিউট অব ভাইরোলজি থেকেই করোনা ভাইরাস ছড়িয়েছে বলে মত দিয়েছেন জীবাণু অস্ত্র বিশারদ ড্যানি শোহাম।

দ্রুত গতিতে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে চীন এখন ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। চীনের সীমা ছাড়িয়ে ইতোমধ্যে আরও বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। অনেকে বলছেন, ভাইরাসটি এসেছে সাপ কিংবা বাদুড় থেকে। তবে এবার নতুন এক দাবি তুলেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা ও জীবাণু অস্ত্র বিশারদ ড্যানি শোহাম। চীনের গোপন অস্ত্র গবেষণাগার থেকেই রহস্যময় করোনা ভাইরাস ছড়িয়েছে বলে দাবি করেছেন এই ইসরায়েলি জীবাণু অস্ত্র বিশারদ

রবিবার  দ্য ওয়াশিংটন টাইমসকে তিনি জানিয়েছেন, উহানে চীনের গোপন জীবাণু অস্ত্র গবেষণা কার্যক্রমের ল্যাবরেটরি (Wuhan Institute of Virology (WIV) of the Chinese Academy of Sciences (CAS) রয়েছে। সেখান থেকেই করোনা ভাইরাস প্রথম ছড়িয়ে থাকতে পারে।

ড্যানি শোহাম মাইক্রোবায়োলজিতে পিএইচডি করেছেন। ১৯৭০ থেকে ১৯৯১ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাবাহিনীর হয়ে মধ্যপ্রাচ্যসহ সারাবিশ্বে জীবাণু ও রাসায়নিক অস্ত্র এবং সমরনীতি নিয়ে কাজ করেছেন তিনি। শোহাম মনে করেন, উহান ইনস্টিটিউট অব ভাইরোলজির আড়ালেই জীবাণু অস্ত্র নিয়ে গবেষণা চালাচ্ছে চীন। অবশ্য জীবাণু অস্ত্র নিয়ে গোপনে গবেষণা চালানোর ব্যাপারটি চীন বরাবরই অস্বীকার করে আসছে।

১৯৮৫ সালে জীবাণু অস্ত্র কনভেনশনে (বিডব্লিউসি) যোগ দেয়ার পর চীন এ সংক্রান্ত যে ৮টি গবেষণাগার বানিয়েছিল উহানের এ ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রডাক্টস তার একটি। ১৯৯৩ সালে চীন তাদের এ স্থাপনার কথা ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..