আঃজলিলঃ বিশেষ প্রতিনিধিঃ দুটি কিডনি অকেজো হয়ে মূত্যুর সাথে পান্জা লড়ছে শাকিল, জীবন বাঁচাতে বিত্তবানদের নিকট সাহাজ্য প্রার্থনা তার মায়ের।
শিক্ষার্থীর মা তাকে বাঁচাতে সমাজের প্রভাবশালী ও বিত্তবান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। চিকিৎসকরা বলেছেন- দুইটা কিডনিই প্রতিস্থাপন করতে হবে। তা না হলে তাকে হয়তো বাঁচানো সম্ভব হবেনা। জানা যায়, ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের দক্ষিণ মাটশিয়া গ্রামে মৃত জমির উদ্দীন সরদারের একমাত্র সন্তান হিমেল। হাসিমাখা মুখ নিয়ে যে ছেলেটি আজ লেখাপড়া করে উচ্চ শিক্ষা গ্রহণ করার কথা সেই ছেলেটি আজ জীবন বিপন্ন হওয়ার পথে।
পিতৃহীন যশোরের কলেজ শিক্ষার্থী শাকিল শাহরিয়া হিমেলকে নিয়ে যার বর্তমানে দুই কিডনিই অকেজো হয়ে গেছে। শাকিল ২০১৫ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ ও ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় এ-গ্রেডে পেয়ে উত্তীর্ণ হয়ে বর্তমান সাতক্ষীরা সরকারি কলেজে সম্মান দ্বিতীয় বর্ষের বর্ষে পড়াশুনা করছে। বর্তমানে ঢাকার ন্যাশনাল ইনস্টিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শীঘ্রই তার কিডনি প্রতিস্থাপন করতে হবে। কিডনি প্রতিস্থাপনের জন্য অনেক টাকার প্রয়োজন যা হিমেলের বিধবা মায়ের পক্ষে সংগ্রহ করা সম্ভব না। এলাকাবাসী জানিয়েছে, মাত্র চার শতক জমির উপর তাদের বাস্তুভিটা, অর্থ জোগাড় করতে না পেরে হিমেলের মা নুরজাহান বেগম দিশেহারা হয়ে পড়েছেন। মা একমাত্র সন্তানের জীবন বাঁচাতে সমাজের বিত্তবানসহ সকলের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।
সাহায্যপাঠানোরএ্যাকাউন্ট নম্বর-০১০০০৪৮৫৯৭৮৫২, শাকিল শাহারিয়া হিমেল, জনতা ব্যাংক লিমিটেড, বাঁকড়া শাখা, ঝিকরগাছা, যশোর