× Banner
সর্বশেষ
ইরান যুদ্ধে প্রায় ১৪০ মার্কিন সেনা আহত, আটজনের অবস্থা গুরুতর ইরানের ইসফাহান শহরে হামলায় রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত আজ বুধবার (১১ মার্চ) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ ফাল্গুন বুধবার (১১ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা

জীবনেরসবচেয়ে বড় তৃপ্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ জুন, ২০১৬

স্টাফ রিপোটার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ জানিয়েছেন, তার জীবনের সবচেয়ে বড় তৃপ্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করা।

এরশাদ বলেন, যে কাজটি করে সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছি, প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির জনকের কবর জিয়ারত করেছি আমিই। আমার এখনও ইচ্ছে হয় জাতির জনকের কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করি।

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের  বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন এরশাদ।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, জাতির জনককে আওয়ামী লীগের জনক বানিয়ে ফেলা হয়েছে। আমার অনুরোধ জাতির জনককে সবার জাতির জনকের জায়গায় নিয়ে আসুন।

এরশাদ সবসময় আওয়ামী লীগের পাশে ছিলেন দাবি করে বলেন, আমি সবসময় আওয়ামী লীগের পাশে থেকেছি। ১৯৯১ সালে আওয়ামী লীগসহ সংসদ প্রতিষ্ঠা করেছি। আমি তখন জেলে ছিলাম।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা যুগপৎ আন্দোলন করে অত্যাচারী বিএনপি সরকারকে সরিয়েছিলাম। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগকে বিশাল বিজয় এনে  দিয়েছি। ২০০৬ সালে মহাজোট গঠন করি, ২০০৮  সালে আপনাদের পক্ষে থেকে বিশাল বিজয় এনে দিয়েছিলাম। আমি সবসময় আওয়ামী লীগের পাশেই থেকেছি।


এ ক্যটাগরির আরো খবর..