× Banner
সর্বশেষ
৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি মার্সেল স্মার্ট অফারে ফ্রিজ কিনে ডিপ ফ্রিজ উপহার পেলেন ক্রেতা সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি ভোটের কালি মোচার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ১ ১ মাসের অবকাশকালীন চেম্বার কোর্ট গঠন

জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ৮ জুন, ২০১৮

অনলাইন ডেক্স : কানাডার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে দেশটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী এমিরেটসের ইকে-২৪১ ফ্লাইট শুক্রবার স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় টরন্টোর পিয়ারসন আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছায়।

দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে শুক্রবার ভোরে সেখান থেকে ইকে-২৪১ ফ্লাইটে টরন্টোর উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর এমিরেটসের ইকে-৫৮৭ ফ্লাইটযোগে দুবাইয়ের উদ্দেশ্যে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী।

টরন্টোতে পৌঁছানোর পর এখানে যাত্রাবিরতি দিয়ে এয়ার কানাডার এসি-৮৯১৪ ফ্লাইটে কুইবেক সিটির জ্যঁ লেসাজ আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানাবেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান এবং কানাডা সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।


এ ক্যটাগরির আরো খবর..