× Banner
সর্বশেষ
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক মন্ত্রী সুনীল কুমার গুপ্তের প্রয়াণ দিবস আজ আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩০ এপ্রিল (১৬ বৈশাখ) বৃহস্পতিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে জাতীয় সংকটে বারবার সমাধানমূলক নেতৃত্ব দিয়েছে বিএনপি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাতীয় সংসদ ভবনে সচিবালয় কমিশন বৈঠকে ২৯০ কোটি টাকার বাজেট অনুমোদন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সয়াবিন তেল লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ সীমানার গাছ লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১ চট্টগ্রামে নৌবাহিনীর মেডিকেল কলেজের আনুষ্ঠানিক যাত্রা শুরু ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; প্রতিষ্ঠানসহ দু’জনকে জরিমানা

পিআইডি

জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

Kishori
হালনাগাদ: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
জিয়ার অসমাপ্ত খাল খনন

পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ছিল একটি বিপ্লব। এই বিপ্লবটি সমাপ্ত হয়নি, যদি এটি জিয়াউর রহমানের চিন্তাভাবনা অনুযায়ী সমাপ্ত হতো তাহলে স্বনির্ভর বাংলাদেশ অব্যাহত থাকতো। তিনি বলেন, খাল খননের অসমাপ্ত কাজ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব সমাপ্ত হবে।

মন্ত্রী আজ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছদি ইউনিয়নের কাফিলাতলি এলাকায় সি খাল পুনঃখনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। জনবান্ধব সরকার হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কৃষি কাজে সেচের ব্যবস্থা করা, পানির প্রবাহ বৃদ্ধি করা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হচ্ছে। নদী, খাল ও জলাধার খনন ও পুনঃখননের মাধ্যমে কৃষিতে আমূল পরিবর্তন হবে বলে তিনি জানান।

পানি সম্পদ মন্ত্রী বলেন, যত বাধা বিপত্তি আসুক খাল খনন ও দখল অব্যাহত থাকবে। এটা হলে জনগণের প্রত্যাশা। এসময় চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী আরো বলেন, তারেক রহমানের নেতৃত্বে জনগণ দেশপ্রেমিক সরকার পেয়েছে। জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে কাজ চলমান। বর্তমান সরকার পাইলটিং হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ করেছে, পর্যায়ক্রমে সারাদেশে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করা হবে। জনদাবি ও জনপ্রত্যাশা অনুযায়ী সরকার পর্যায়ক্রমে সকল কিছু করবে বলে তিনি জানান।

লক্ষ্মীপুর- ২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়ার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, পুলিশ সুপার মোঃ আবু তারেক প্রমুখ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..