× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

জিম্বাবুয়ে হোয়াইটওয়াশ!

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক : টানা দুটি টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল আফগানিস্তান।

রোববার রাতে শারজাহতে মোহাম্মদ শাহজাদের রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচে জিম্বাবুয়েকে ৮১ রানে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে আফগানরা।

গত অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাটিতেই ৩-২-এ ওয়ানডে ও ২-০তে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল আফগানিস্তান। এবার আরব আমিরাতেও ৩-২-এ ওয়ানডে সিরিজ জয়ের পর প্রথম টি-টোয়েন্টি জিতে এগিয়ে ছিল আফগানরা।

বাংলাদেশ সফরে আসার আগে রোববারের টি-টোয়েন্টি ম্যাচটিই ছিল জিম্বাবুয়ের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ। কিন্তু শাহজাদের তাণ্ডবে ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, দাঁড়াতেই পারেনি জিম্বাবুইয়ানরা।

আগে ব্যাট করে শাহজাদের ৬৭ বলে অপরাজিত ১১৮ রানের সুবাদে ৬ উইকেটে ২১৫ রান করেই জয়টা একরকম নিশ্চিত করে ফেলেছিল আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে এদিন জিম্বাবুইয়ের বোলারদের পিটিয়ে ছাতু বানিয়েছেন শাহজাদ। ইনিংস শুরু করতে নেমে চার-ছক্কার বৃষ্টি নামিয়ে শেষ পর্যন্ত ৬৭ বলে ৮টি ছক্কা ১০টি চারে ১১৮ রানের বিধ্বংসী ইনিংসটি খেলেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

আফগানিস্তানে কোনো ব্যাটসম্যানের এটিই প্রথম টি-টোয়েন্টি সেঞ্চুরি। সহযোগী দেশগুলোর ক্রিকেটারদের মধ্যে এটি দ্বিতীয় সেঞ্চুরি। ২০১২ সালে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন স্কটল্যান্ডে রিচি বেরিংটন (১০০)।  আর শাহজাদের ১১৮ রান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

ইনিংস জুড়ে শাহজাদের ব্যাটিং তাণ্ডবে অন্য প্রান্তে খুব বেশি কিছু করার প্রয়োজন হয়নি। ১২ বলে ২২ রান করেছেন মোহাম্মদ নবী, ১২ বলে ১৮ রান করেন অধিনায়ক আসগর স্টানিকজাই। শেষ বলে রান আউট হওয়ার আগে গুলবাদিন নাইব ৬ বলে করেন ১৩ রান।

২১৬ রানের পাহাড়সম লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.১ ওভারে ১৩৪ রানেই শেষ হয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। তাদের ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পেরেছেন কেবল তিনজন- হ্যামিল্টন মাসাকাদজা (৬৩), পিটার মুর (৩৫) ও টেন্ডাই চিসোরো (১০)।

আফগানিস্তানের পক্ষে দৌলত জারদান, আমির হামজা ও সায়েদ সিরাজ দুটি করে উইকেট নেন। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন শাহজাদ।


এ ক্যটাগরির আরো খবর..