× Banner
সর্বশেষ
রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড়  ৩ দশমিক ৭ মিলিয়ন ডলার মূল্যের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশি দেশে ফিরেছেন মধ্যপ্রাচ্যের সংকট মোকা‌বিলায় ওমা‌নের শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা বাংলা‌দে‌শের ২২০০ টাকার নিচে গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না – সংসদে রুমিন ফারহানা তেল সংকটে ছেলের জীবিকা বাঁচাতে তেলের লাইনে মা এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-সেনেগাল আসন্ন বর্ষা মৌসুমে জলাবদ্ধতা-ডেঙ্গু মোকাবিলায় ক্র্যাশ প্রোগ্রামে যাচ্ছে ডিএনসিসি বিমানবাহিনী কমান্ডারদের অগ্রগামী নিরাপত্তা মনোভাব গড়ে তোলার আহ্বান

জামিন পেলেন সাংবাদিক মাহাবুবুল হক পোলেন

admin
হালনাগাদ: সোমবার, ১৮ জুলাই, ২০১৬

মেহের আমজাদ,মেহেরপুর: গম সংগ্রহ নিয়ে দূর্নীতির সংবাদ প্রকাশ হওয়ায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাসের করা কোটি টাকার মানহানি মামলা থেকে জামিন পেলেন সাংবাদিক মাহাবুবুল হক পোলেন।

গতকাল সোমবার দুপুরে মেহেরপুর চিফ জুডিশিয়াল ম্যাজিট্রেট মোঃ নাহিদুজ্জামানের আদালতে জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানী শেষে বিজ্ঞ বিচারক তার জামিন মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা গেছে, গত ১৮/০৫/১৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন পত্রিকার শেষ পাতায় “বাজার থেকে গম কিনে গুদামে দিচ্ছেন ক্ষমতাশীন নেতারা” শীর্ষক শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ২২ মে ২০১৬ ইং তারিখে মেহেরপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-২ আদালতে কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।

ওই মামলায় সাক্ষী করা হয় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আমঝুপি ইউপি চেয়ারম্যান রোরহান উদ্দিন চুন্নুকে ১ নম্বর এবং মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসন মিলুকে ২ নম্বর সাক্ষী করা হয়।

মামলায় বাদি পক্ষে অ্যাড. খন্দকার আব্দুল মতিনের নেতৃত্বে ৪ সদস্যার আইনজীবি প্যানেল এবং আসামী পক্ষের জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. মারুফ আহামেদ বিজন ও সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে ২০ সদস্যার আইনজীবী প্রতিনিধি শুনানিতে অংশ গ্রহন করেন। আসামী পক্ষে অন্য আইনজীবীদের মধ্যে আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. কামরুল হাসান, আসাদুল আজম খোকন, অ্যাড. মনিরা হাসান মিলি, একেএম শফিকুল আলম, আব্দুল আলিম, আফরোজা বেগম ফাতেমা, মোস্তাফিজুর রহমান তুহিন, নুরুজ্জামান, মিজানুর রহমান, এহান উদ্দিন মনা, আলমগীর হোসেন, রনি প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..