× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

জামায়াতের ৫ নেতা-কর্মী গ্রেফতার কোটি টাকাসহ

admin
হালনাগাদ: রবিবার, ৩ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: এক কোটি ৪৭ হাজার টাকাসহ জামায়াতের এক রোকনকে গ্রেফতার করেছে পুলিশ রাজধানীর রামপুরার বনশ্রী থেকে। এসময় তার সঙ্গে আরো চারজনকে আটক করা হয়।

বনশ্রীর ডি-ব্লকের ১৭ নম্বর বাসা থেকে শনিবার বিকেলে রামপুরা থানা পুলিশ তাদের আটক করে। এরা হলেন- জামায়াতের রোকন গিয়াসউদ্দিন (৫৫), আমিনুর রহমান (৫৭), আবুল হাসেম (৩২), ওসমান গণি (৪০) এবং শাহজাদুর রহমান (৪০)।

মতিঝিল জোনের পুলিশের উপ-কমিশনার আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের কাছে তথ্য ছিল বনশ্রীর বি ব্লকের ৬ নম্বর রোডের একটি বাসায় বেশ কয়েকজন লোক জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে। এ গোপন সংবাদের ভিত্তিতে তারা ওই বাসায় অভিযান পরিচালনা করেন। পুলিশের খবর পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও পাঁচজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

ওই বাসায় তারা অনেকদিন ধরে অবস্থান করছিলেন। এখান থেকে তারা কর্মীদের বিভিন্ন সময় নাশকতার নির্দেশ দিয়ে আসছিল বলে রামপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, পরিকল্পনা মাফিকই তারা এখানে এসেছিল। তারা কোথা থেকে এসেছে তা তদন্তের পর বলা যাবে। তবে তারা যে এখানে নাশকতার জন্য জড়ো হয়েছিল তা নিশ্চিত। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। তাদের আদালতে হাজির করে রিমান্ডে নেওয়া হতে পারে।


এ ক্যটাগরির আরো খবর..