ঝিনাইদহ কালীগঞ্জে জামাল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

ঝিনাইদহ কালীগঞ্জে জামাল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

আজ ১২ মে মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের সচিব জাকির হোসেন। এবারের বাজেট আয় ও ব্যয় সমান দেখিয়ে উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৯ লাখ ৩১ হাজার ২১৮ টাকা এবং উন্নয়ন খাত থেকে আয় ধরা হয়েছে ৭৮ লাখ ৫১ হাজার ৯০০ টাকা। মোট ১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ১১৮ টাকা।

পরিষদের চেয়ারম্যান মোঃ মোদাচ্ছের হোসেনের সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমী সহকারী কর্মকর্তা খোকন কুমার বিশ^াস, ইউপি মেম্বার মোঃ মফিজ খান, মোবারেক হোসেন, মোঃ ফসিয়ার রহমানসহ সকল ইউপি সদস্য। এছাড়া উপস্থিত ছিলেন, স্থানীয় বিভিন্ন পেশাজীবি ও সমাজিক সংগঠনের প্রতিনিধিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।