× Banner
সর্বশেষ
শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার হওয়ায় আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না – রুমিন ফারহানা বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে উদ্ভাবনী অটোমোবাইল নির্মাতা বিওয়াইডি শ্যামনগরে এক শিশুর গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু

জামালপুরে ‘জাপা’র প্রার্থীর ভোট বর্জনের ঘোষণা

admin
হালনাগাদ: বুধবার, ৩০ ডিসেম্বর, ২০১৫

জামালপুর প্রতিনিধি: জাতীয় পার্টির (জাপা) প্রার্থী খন্দকার হাফিজুর রহমান বাদশা ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামালপুর সদর পৌরসভায়। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি এ ঘোষণা দেন।

ভোট বর্জন প্রসঙ্গে বাদশা সাংবাদিকদের বলেন, ‘আমি নিজের ভোটটাও দিতে পারিনি।’

জাপার এ নেতা বলেন, কেন্দ্রে কেন্দ্রে জোর করে সিল মারা হচ্ছে। এ জন্য তিনি ভোট বর্জন করেছেন।

এর আগে নির্বাচনী গোলযোগের অভিযোগে জামালপুর সদরের সিংহজানী বালিকা বিদ্যালয় কেন্দ্রে এবং সরিষাবাড়ীর বাঙালিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে  স্থগিত করা হয়েছে।

এদিকে, জামালপুর সদরের বিএনপির মেয়র পদপ্রার্থী ওয়ারেস আলী মামুন সাংবাদিকদের কাছে বিভিন্ন অভিযোগ করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, বিভিন্ন কেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দিয়ে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে সিল মারা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..