× Banner
সর্বশেষ
বন্যাদুর্গত চট্টগ্রামে জামায়াত আমির, ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ আজকের খেলার সূচি (১০ জুলাই): বিশ্বকাপে স্পেন-বেলজিয়াম, উইম্বলডনে সেমিফাইনাল গোল-অ্যাসিস্টে উজ্জ্বল এমবাপ্পে, বিশ্বকাপে একের পর এক রেকর্ড স্পর্শ দুপুর ১টা পর্যন্ত ১৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত আজ ১০ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ১০ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, একীভূত হচ্ছে বিডা-বেজা-পিপিপিএ দেশজুড়ে কোস্ট গার্ডের বৃক্ষরোপণ কর্মসূচি মন্ত্রিসভায় ‘ইনভেস্ট বাংলাদেশ আইন’ ও নতুন আমদানি নীতি অনুমোদন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপি বন্ধে জাতিসংঘে স্মারকলিপি

Kishori
হালনাগাদ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪
জাতিসংঘে স্মারকলিপি

বাংলাদেশে জামায়াত-শিবির-বিএনপি বন্ধে সহযোগিতার আবেদনসহ একটি স্মারকলিপি জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে কাছে জমা দেওয়া হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বাংলাদেশ লিবারেশেন ওয়ার ভেটেরানস ১৯৭১ ইউএসএসহ মুজিব আদর্শে উজ্জীবিত বেশ কয়েকটি সংগঠনের সম্মিলিত উদ্যোগে এক সমাবেশ থেকে এই আবেদন জমা দেওয়া হয়।

একই সঙ্গে গত সোমবার জামায়াত-বিএনপি-শিবিরের তাণ্ডবের প্রতিবাদে ডাকা হয় সমাবেশ। পরে সমাবেশস্থলে এসে জাতিসংঘ মহাসচিবের পক্ষে পদস্থ কর্মকর্তা আদিত্য অধিকারী এই স্মারকলিপি গ্রহণ করেন।

আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ কর তার কাছে আবেদন তুলে দেন। স্মারকলিপিতে বিভিন্ন সংগঠনের ৬২ জনের স্বাক্ষর রয়েছে।

আবেদনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) খুনি, অগ্নিসংযোগকারী সন্ত্রাসী, নাশকতাকারী ও দেশবিরোধী শক্তি, যারা বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন, মানবাধিকার ও জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে চায়, তাদের থামানোর জন্য আবেদন করা হচ্ছে।

এ ছাড়া স্মারকলিপিতে বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্কের ইতিহাস ও কোটা সংস্কার আন্দোলের আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে।

সেই সঙ্গে আন্দোলের সময় হওয়া সহিংসতার বিবরণ, ক্ষয়ক্ষতি, সরকারের পদক্ষেপ ও এসংক্রান্ত সব বিষয়ে আলোকপাত করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..