× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

নিউজ ডেস্ক

জামাইকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়ি আটক

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
জামাইকে গাছে বেঁধে নির্যাতন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি।ঠাকুরগাঁওয়ে জামাইকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় শাশুড়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকালে শাশুড়ি সেলিনা আক্তারকে আটক করা হয়।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নির্যাতনের ভিডিওটি ভাইরাল হওয়ার পর ওই যুবকের শাশুড়িকে আটক করা হয়েছে। অন্যান্য নির্যাতনকারীদের ধরতে অভিযান অব্যাহত আছে। এ ঘটনায় ওই যুবকের বাবা থানায় একটি অভিযোগ করেছেন।
জানা যায়, সোমবার (২০ সেপ্টেম্বর) জেলার রাণীশংকৈল উপজেলার ভাঙাবাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে শ্বশুর-শাশুড়ি তাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে শাওন আমিন নামে এক ব্যক্তি নির্যাতনের ভিডিওটি ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়


এ ক্যটাগরির আরো খবর..