× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রওশন এরশাদ!

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০১৬

স্টাফ রিপোর্টার: রওশন এরশাদকে জাতীয় পার্টির (জাপা) ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিযুক্ত  করা হয়েছে।

সোমবার রাত ৮টার দিকে রওশন এরশাদের গুলশানের বাসায় দলের ৫০ জন প্রেসিডিয়াম সদস্য ও অধিকাংশ জাপার সংসদ সদস্যদের উপস্থিতে এক সভায় রওশনকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়।

জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চেয়ারম্যান বিদ্যমান থাকা অবস্থায় দলের ভারপ্রাপ্ত চেয়াম্যান নিয়োগ করা যায়। এতে কোনো সমস্যা নেই।’

বৈঠক সূত্র জানায়, রোববার রংপুরে জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান করায় ক্ষুব্ধ হন রওশন। একই সঙ্গে সাবেক মহাসচিব রহুল আমীন হাওলাদারকে দলের আগামী জাতীয় সম্মেলনের প্রস্তুতি কমিটির সদস্য সচিব করায় বেঁকে বসেন দলের বর্তমান মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। এর জের ধরে কয়েক দফা বৈঠকের পর গতকাল (সোমবার) এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে জিয়াউদ্দিন বাবলুসহ দলের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে এ বিষয়ে জানতে বর্তমানে রংপুরে সফরে থাকা এইচ এম এরশাদকে কয়েকদফা ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ বলেন,‘এ বিষয়ে পরে প্রতিক্রিয়া জানানো হবে।’


এ ক্যটাগরির আরো খবর..