× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন

admin
হালনাগাদ: শুক্রবার, ১ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ সারাদেশে সংখ্যালঘু হত্যা, নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, ভুমি দখল, দেশ ত্যাগে বাধ্যকরণ এর প্রতিবাদে জাতীয় হিন্দু মহাজোটের মানববন্ধন।

আজ অদ্য ১ জুলাই শুক্রবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেসক্লাব, ঢাকা এর সন্মুখে এই বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামের কবিরাজ সুলল চৌধুরীকে নৃশংসভাবে গলা কেটে হত্যা, বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃন্ময় মজুমদারকে গলা কেটে হত্যা প্রচেষ্টা, বৌদ্ধ মন্দিরের সাধুকে হত্যার হুমকী, গেন্ডারিয়ার মন্দির ভেঙ্গে মসজিদ নির্মান, মুক্তাগাছা সহ বিভিন্ন স্থানে মন্দিরের সম্পত্তি দখল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মহিউদ্দি খান আলমগীর কর্তৃক চাঁদপুরের কচুয়ার অর্জূন কান্তি পোদ্দারের সম্পত্তি দখল, অপহরণ, ভিটে মাটি উচ্ছেদ, দেশ ত্যাগে বাধ্য করণ, পটুয়াখালীতে মা ও মেয়েকে ধর্ষনের আসামী সহ সহ সকল খুনি, দুস্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে হিন্দু মহাজোট এক মানব বন্ধনের আয়োজন করে।

এ মানববন্ধনে উপস্থিত থাকবেন জাতীয় হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডঃ দীনবন্ধু রায়, মহাসচিব অ্যাডঃ গোবিন্দ চন্দ্র প্রামাণিক, লায়ন বিমল কৃষ্ণ শীল, এ্যাডভোকেট প্রতীভা বাগচী, আর্ন্তজাতিক সম্পাদক রিপন দে,অ্যাডঃ কৃষ্ণদাস বিশ্বাস,  হিন্দু যুব মহাজোট এর সভাপতি সুমন কুমার রায়, নির্বাহী সভাপতি দেবাশীষ সাহা, সাধারণ সম্পাদক মিল্টন বসু, সুশান্ত বৈদ্য, শ্যামল মজুমদার, সজিব মৃধা,  হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠণিক সম্পাদক সাজেন বল, প্রশান্ত হালদার, হরেকৃষ্ণ বারুরী, জীবন ধ্র“ব বারুরী, নয়ন সাহা প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..