× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

আগামীকাল জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান

Kishori
হালনাগাদ: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
জাতীয় শিশু পুরস্কার
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান

জাতীয় শিশু পুরস্কার  মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আগামীকাল ২৯ জানুয়ারি বিকেল ৪ টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২০ ও ২০২১ এর বিজয়ীদের পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

বাংলাদেশ শিশু একাডেমি ২০২০ এবং ২০২১ সালের জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতাটি দেশের সকল উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ এবং বিভাগ থেকে জাতীয় পর্যায়ে বিজয়ী শিশুদের অংশগ্রহণে ৩০টি বিষয়ে অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় প্রায় সাড়ে ৬ লাখ শিশু অংশগ্রহণ করে। এর মধ্যে প্রতিযোগিতায় বিজয়ী ৪৭৪ জন জাতীয় শিশু পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।


এ ক্যটাগরির আরো খবর..