× Banner
সর্বশেষ
জেদ্দায় ড. খলিলুর রহমানের সঙ্গে বিভিন্ন দেশের প্রতিনিধির বৈঠক ধর্ষণের ঘটনা চাপা দিতে কিশোরীকে ‘ছিনিয়ে নিয়ে হত্যা-গ্রেফতার ৪ আড়পাড়া ইউনিয়ন বিএনপি অফিসে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ইসরায়েল সফর শেষে দেশে ফিরলেন নরেন্দ্র মোদী সেমির আশা বাঁচিয়ে রাখল ভারত আজ ২৭ ফেব্রুয়ারি (১৪ ফাল্গুন) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ ফাল্গুন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ভোক্তা পর্যায়ে বিড়ম্বনা কমাতে স্থানীয় প্রশাসনের নজরদারি বাড়াবো – বাণিজ্যমন্ত্রী শীঘ্রই আরো ১০ হাজার কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে – স্বরাষ্ট্রমন্ত্রী গণঅভ্যুত্থান করল ছাত্ররা, ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল – নাহিদ ইসলাম

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি(মো. আবু মুছা স্বপন)

ধামইরহাটে জাতীয় শিশু দিবসে হাসপাতালে উন্নত মানের খাবার-রোগীদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
জাতীয় শিশু দিবসে হাসপাতালে উন্নত মানের খাবার

নওগাঁর ধামইরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে হাসপাতালের ৪৪ জন রোগীর মাঝে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়েছে।

১৭ মার্চ দুপুরের খাবারে বিরিয়ানী, খাসি-মূরগী, মাছ,ডিম-ডাল মিস্টি ও সালাদসহ উন্নত মানের খাবারের সাথে ৪৪ জন রোগীদের ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।

এ সময় খাবার পরিবেশনে সহযোগিতা করেন মেডিকেল অফিসার ডা. মো. সামিউল হাসান, ডা. মোসা. খাতিজা, ডা. মো. নিয়াজ, নার্স ইনচার্জ রুপভান নেছা, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন প্রমুখ।
জাতির পিতার জন্মদিনে এমন মুখরোচক ও মান সম্মত খাবার পেয়ে হাসপাতালে ভর্তি রোগী সাবিহা ইয়াসমিন ও পুরুষ ওয়ার্ডের রোগী মানিক বলেন, ‘যার (বঙ্গবন্ধুর)জন্মদিন উপলক্ষে এই উন্নত খাবার প্রদান, আজকের দিনে তার রুহের
মাগফেরাত কামনা করছি।’


এ ক্যটাগরির আরো খবর..