× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেক্স

ফরিদপুরের সালথায় জাতীয় বীমা দিবস পালিত

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
ফরিদপুরের সালথায় জাতীয় বীমা দিবস পালিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ বীমায় সুরক্ষিত থাকলে এগিয়ে যাব সবাই মিলে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় বীমা দিবস ২০২২ইং উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাছলিমা আকতারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাখাওয়াত হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারি প্রমূখ।


এ ক্যটাগরির আরো খবর..