× Banner
সর্বশেষ
আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী পাইকগাছায় সুন্দরবনের প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত  কোটচাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড দেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু রাজবাড়ীতে চিকিৎসা ব্যবস্থায় আরো আন্তরিক হতে হবে – সংস্কৃতি প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনে – স্বরাষ্ট্রমন্ত্রী সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে – প্রতিরক্ষা উপদেষ্টা ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে বিজিবিকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ

২৫ জানুয়ারি ঝিনাইদহে শুরু হতে যাচ্ছে জাতীয় নজরুল সম্মেলন

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ ঝিনাইদহে আগামী ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক সরোজ কুমার নাথ এ তথ্য জানান।

নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষন, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরন শীর্ষক প্রকল্পের আওতায় এ সম্মেলন অনুষ্ঠিত হবে। ২৫ জানুয়ারি সকালে র‌্যালী ও আলোচনার মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করবেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম।

৩ দিন ব্যাপী এ সম্মেলনে আলোচনা সভা, সংগীত পরিবেশনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রবিউল ইসলামসহ সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..