× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

সুমন দত্ত

জাতীয় নির্বাচন দেবার তাগিদ মির্জা ফখরুলের

SDutta
হালনাগাদ: সোমবার, ১২ আগস্ট, ২০২৪

নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচন অনুষ্ঠানের অনুকূল পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন।

নতুন অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে সক্ষম হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি নেতা বলেন, ‘আমি তাদের (অন্তর্বর্তী সরকারকে) যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের উপযুক্ত মাঠ তৈরি করার অনুরোধ করছি।

তিনি বলেন, সত্যিকারের স্বাধীন বাংলাদেশ গড়তে এবং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য সব বিপদ কাটিয়ে নির্বাচনের আয়োজন করা প্রয়োজন।

৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফখরুল এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের এবং পরিবর্তনের জন্য গণআন্দোলনকে দুর্বল করার জন্য ক্ষমতাচ্যুত স্বৈরশাসকের যে কোনও প্রচেষ্টার বিরুদ্ধে সজাগ থাকার জন্য দেশবাসীকে আহ্বান জানান।


এ ক্যটাগরির আরো খবর..