× Banner
সর্বশেষ
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উপলক্ষে রাষ্ট্রপতির বাণী

admin
হালনাগাদ: রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭) উপলক্ষে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন :

“যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রথমবারের মতো ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)’ আয়োজন করেছে জেনে আমি আনন্দিত। দেশব্যাপী ফুটবলকে আরো জনপ্রিয় করে তোলার পাশাপাশি নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে এ টুর্নামেন্ট সহায়ক হবে বলে আমি মনে করি।

ফুটবল বৈশ্বিকভাবে ব্যাপক পরিচিত ও অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বাংলাদেশেও জনপ্রিয়তার দিক থেকে ফুটবল অনেক এগিয়ে। তৃণমূলে এই উন্মাদনাকে ছড়িয়ে দিতে অনূর্ধ্ব ১৭ বছর বয়সী খেলোয়াড়দের এই টুর্নামেন্ট অত্যন্ত সময়োপযোগী। খেলাধুলা নির্মল বিনোদনের উৎস। যুবদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ খুবই সহায়ক। ফুটবলের এই মহাযজ্ঞ যুব সম্প্রদায়কে ক্রীড়ায় সম্পৃক্ত রেখে তাদের মানবিক বিকাশে ভূমিকা রাখার পাশাপাশি ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।

আমি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কর্মকর্তা ও ক্রীড়ামোদী দর্শকসহ এর আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। তৃণমূল থেকে প্রতিভাবান তরুণ ফুটবলারদের তুলে আনার পাশাপাশি দেশের ফুটবলের সার্বিক মানোন্নয়নে এ টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে – এ প্রত্যাশা করি।

আমি ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব-১৭)- ২০১৮’ এর সার্বিক সফলতা কামনা করছি।

খোদা হাফেজ, বাংলাদেশ চিরজীবী হোক।”


এ ক্যটাগরির আরো খবর..