× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায় আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা

জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ার প্রস্তুতি নিতে হবে -কৃষিমন্ত্রী

Kishori
হালনাগাদ: শনিবার, ১৮ মে, ২০১৯

ঢাকা, ৪ জ্যৈষ্ঠ (১৮ মে) :  জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়ার প্রস্তুতি নিতে হবে। আমাদের কৃষি বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় নতুন নতুন ফসলের জাত উদ্ভাবন করেছে, প্রতিনিয়ত গবেষণা অব্যাহত রয়েছে। প্রতিকূল পরিবেশ উপযোগী বিভিন্ন ফসল আবাদের জন্য কাজ করছে কৃষি বিজ্ঞানীরা। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় ১২টি সংস্থা কাজ করছে। নগরায়ন ও শিল্পায়নের কারণে ফসলের জমির হ্রাস রোধ করতে হবে সম্মিলিতভাবে।

আজ কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক রাজধানীর আইডিইবি অডিটোরিয়ামে ক্লাইমেট চেইঞ্জ জার্নালিস্ট ফোরাম আয়োজিত জলবায়ু পরিবর্তন : কৃষি খাতের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি সম্পূর্ণ প্রকৃতিনির্ভর। প্রকৃতি বিরূপ হলে ফসলের উৎপাদন কমে যায় এবং এর প্রভাব ব্যাপক। জলবায়ু পরিবর্তনজনিত সমস্যা মোকাবিলায় সবাইকে কাজ করতে হবে। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের লক্ষ্যমাত্রার চেয়ে ফসলের উৎপাদন বেশি হচ্ছে, আমাদের এই অর্জনকে ধরে রেখে সামনে এগোতে হবে। তিনি আরো বলেন, শ্রমিক সংকটের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, এটা অর্থনীতির জন্য ভালো। দেশের উন্নতি হয়েছে। অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাদের লোকসান হচ্ছে। সরকার বর্তমান সংকটের ব্যাপারে খুবই সচেতন, কীভাবে এ থেকে পরিত্রাণ পাওয়া যায় এর সমাধান বের করতে হবে। কৃষকদের কল্যাণে প্রয়োজনীয় সব করা হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির বিচারে শীর্ষ দশটি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম। দেশের ৩০ লাখ হেক্টর জমি লবণাক্ততায় আক্রান্ত। লবণাক্ততা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বাস্তবভিত্তিক গবেষণা বেশি প্রয়োজন। ল্যান্ড ও ক্রোপ জোনিং বাস্তবায়ন করাও জরুরি।

একেএম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ বক্তৃতা করেন।


এ ক্যটাগরির আরো খবর..