× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জরুরি অবস্থার মধ্যে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি বাইডেনকে

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
Trump and Biden debate

বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প ভক্তদের তাণ্ডবের মাঝে বাইডেনকে প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন মার্কিন কংগ্রেসের। সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছেন ট্রাম্প।

মার্কিন কংগ্রেস জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট এবং কমালা হ্যারিসকে পরবর্তী ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে। সেনেট এবং হাউজ অব রিপ্রেজেন্টেটিভস পেনসিলভানিয়া এবং অ্যারিজোনা রাজ্যে ভোটের আপত্তি খারিজ করে দিলে ইলেকটোরাল ভোট অনুমোদিত হয়।

বুধবার ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসের অধিবেশন চলাকালীন ক্যাপিটল ভবনে ঢুকে পড়লে কিছুক্ষণ অধিবেশন বন্ধ থাকে। তবে পরে আবার অধিবেশন শুরু হয়। ঘটনার জেরে প্রবল আলোড়িত দুনিয়া। তাণ্ডবলীলা রুখতে গিয়ে মার্কিন পুলিশের গুলিতে ৪ জনের মৃত্যুর সংবাদ এসেছে।

রাজধানী ওয়াশিংটন জুড়ে কার্ফু ও সান্ধ্য আইন জারি। সেই সঙ্গে ১৫ দিনের জরুরি অবস্থা চলছে। বুধবার ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের হিংসাত্মক বিক্ষোভ ঘটনার পর হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। এদের মধ্যে আছেন, ডেপুটি প্রেস সেক্রেটারি সারাহ ম্যাথিউস, বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের প্রধান কর্মকর্তা স্টেফানি গ্রিশাম ও হোয়াইট হাউসের সোশ্যাল সেক্রেটারি রিকি নিচেতা।

তবে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরের জন্য প্রতিশ্রুতি দিয়ে বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিবৃতিতে বরাবরের মতো এবারও নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন ট্রাম্প। নিয়ম অনুযায়ী আগামী ২০ জানুয়ারি সদ্য নির্বাচিত প্রার্থীকে প্রেসিডেন্টের ক্ষমতা হস্তান্তর করার কথা ট্রাম্পের।

মুখপাত্রের টুইটারে এক পোস্টে ট্রাম্প বলেন, যদিও নির্বাচনের ফলের সঙ্গে সম্পূর্ণ দ্বিমত আমি এবং এর প্রমাণ রয়েছে আমার কাছে। তারপরও ২০ জানুয়ারি ক্ষমতা সুষ্ঠুভাবে হস্তান্তর হবে। এর আগে নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ করে ৬০টির অধিক মামলা করে ট্রাম্প শিবির। পরবর্তীতে সবগুলো মামলাই খারিজ হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..