× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রফিকুল ইসলাম

রাজৈরে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
জমি দখল চাঁদা

মাদারীপুরের রাজৈরে বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টা, চাঁদা দাবী ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আসমা বেগম ও তার স্বামী আনোয়ার শেখ। বুধবার (২৭ আগস্ট) বিকেলে রাজৈর পৌরসভার আমবাগ গ্রামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় লিখিত বক্তব্য পাঠ করে আনোয়ার শেখ জানান, বিভিন্ন দলিল মূলে রাজৈর মৌজার বি,আর,এস ৪৮২ ও ৪৮২/১ খতিয়ানের বি,আর,এস দাগ নং ৮৩৪০ ও ৮৩৪১ এর বিভিন্ন অংশে মোট ৬.৬৬ শতাংশ জমি ক্রয় করেন আনোয়ার। পরে সরকারের খাজনা পরিশোধ করে বৈধ মালিকানা অর্জন করেন। পরবর্তীতে হেবা ঘোষণার মাধ্যমে তিনি ওই জমি স্ত্রী আসমা বেগমের নামে হস্তান্তর করেন। এছাড়া মজিদ খাঁ নামের এক ব্যক্তির নিকট থেকে আরও ১.৪৯ শতাংশ জমি ক্রয় করে দখলে নেন। বর্তমানে স্বামী-স্ত্রী মিলে তারা মোট ৮.১৫ শতাংশ জমির বৈধ মালিক।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলেন, বিবাদী বিল্লাল শেখ ও জাকির হোসেন (পিতা মৃত আলতাফ শেখ), তাদের মামা খলিল বেপারী (পিতা মৃত সফিজ উদ্দিন বেপারী) এবং আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের জমি দখলের ষড়যন্ত্র করছে। তারা নিয়মিত প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং সম্প্রতি বাড়ির প্রবেশপথে রাস্তা নির্মাণে বাধা দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে জমি ভোগদখল করতে দেবে না এবং উল্টো মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে বলেও দাবি করেন তিনি। ভুক্তভোগীরা একাধিক দলিল নম্বর (৪৬৯৮, ৬৬৮৮, ৬৬৮৯ ও ২৭১০) উল্লেখ করে বৈধ মালিকানার প্রমাণ উপস্থাপন করেন। তিনি বলেন, আমরা বৈধভাবে মালিকানা থাকা সত্ত্বেও চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছি।

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈধ জমির দখল রক্ষায় দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান আসমা বেগম ও আনোয়ার শেখ দম্পত্তি।


এ ক্যটাগরির আরো খবর..