× Banner
সর্বশেষ
ফ্যাসিস্ট দোসর ইয়াসির বিএনপির মোড়কে পুনর্বাসন সীমিত সক্ষমতা নিয়েই মানুষের পাশে থাকার চেষ্টা করছি -প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ সমন্বিত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলছে সরকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী কবি ও গবেষক সুদীপ চন্দ্র হালদারের পিএইচডি অর্জন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শোক প্রকাশ তরুণ উদ্যোক্তাদের জন্য ১৪ জুলাই ঢাবিতে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ অনুষ্ঠান সংস্কৃতির সুস্থ ধারা ফিরিয়ে আনতে চাই: সংস্কৃতিমন্ত্রী ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক প্রধানমন্ত্রী দুর্যোগের সার্বিক বিষয়ে নিজেই মনিটরিং করছেন – ত্রাণ প্রতিমন্ত্রী জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক

নিজস্ব প্রতিবেদক

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারাদেশে বিএনপির শোক

ACP
হালনাগাদ: রবিবার, ১২ জুলাই, ২০২৬
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার (১৩ জুলাই) সারাদেশে শোক কর্মসূচি ঘোষণা করেছে দল।

রোববার (১২ জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ দেশব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শোক কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।

মরহুমের রাজনৈতিক জীবনের কথা স্বরণ করে রিজভী বলেন, তার প্রথম জানাজা তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে এবং বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও আব্দুস সালাম আজাদ।

ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার রোববার ভোর ৪টা ১৮ মিনিটে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।


এ ক্যটাগরির আরো খবর..