জননেত্রী শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি -আবুল হাসানাত আবদুল্লাহ্

জননেত্রী শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি -আবুল হাসানাত আবদুল্লাহ্

‘জননেত্রী শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি’। এ দর্শনকে ধারণ করে বর্তমান সরকার গ্রামীণ ও শহর অবকাঠামো ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি বিকাশে বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। বলেছেন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী পদমর্যাদা) আবুল হাসানাত আবদুল্লাহ্ ।

আজ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে বিশিষ্ট আলেমে দ্বীন ইয়ার উদ্দিন খলিফার মাজার জিয়ারত শেষে স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন।

জনাব আবদুল্লাহ্ বলেন, জননেত্রী শেখ হাসিনা কর্তৃক ২০১৮ সালে নির্বাচনী ইশতেহারে দেশের প্রতিটি গ্রামে আধুনিক নগর সুবিধা সম্প্রসারণের ঘোষণা দেয়া হয়েছিল। এ ঘোষণা অনুযায়ী ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, আমার গ্রাম-আমার শহর কর্মসূচির মাধ্যমে প্রতিটি গ্রামে শহরের সুবিধাসহ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে নতুন প্রজন্মকে উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ সৃষ্টি করা হবে।

আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, পটুয়াখালী জেলার অসংখ্য কৃতী সন্তান দেশ-বিদেশে ক্রীড়া, শিক্ষা, বিজ্ঞান, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গৌরবোজ্জ্বল ভূমিকা রেখে আসছেন। তিনি পটুয়াখালীবাসীকে ঐক্যবদ্ধভাবে সরকারের চলমান উন্নয়ন, অগ্রগতি ও প্রগতির ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।