× Banner
সর্বশেষ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা: উত্তেজনা প্রশমনের নতুন অধ্যায় আক্রমণ-পাল্টা আক্রমণের প্রথমার্ধ, ঘানা-পানামা ম্যাচ গোলশূন্য সমতায় আজ বৃহস্পতিবার (১৮ জুন) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ আষাঢ় বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২০২৬ ফিফা বিশ্বকাপ: গোলবন্যার রোমাঞ্চকর ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইংল্যান্ডের শুভ সূচনা জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বহুমুখী কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার – প্রধানমন্ত্রী সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী পাইকগাছায় মৎস্য দপ্তরের মোবাইল কোর্ট: লাখো পার্শে পোনা অবমুক্ত, ২ ব্যবসায়ীকে আর্থিক দণ্ড কপোতাক্ষ নদে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন, গভীর ঘের ভরাট করে ইটভাটার নীলনকশা

জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে

admin
হালনাগাদ: বুধবার, ১৭ মে, ২০১৭

বিশেষ প্রতিবেদকঃ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আরো কাজ করতে হবে। আর এ কাজে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা দিয়ে যাবে যুক্তরাষ্ট্র বললেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট।’

আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

মার্শা ব্লুম বার্নিকাট বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদ বৈশ্বিক সমস্যা। এটা দমনের কাজে সন্তুষ্টির কোনো সুযোগ নেই। এ ক্ষেত্রে অনেক অগ্রগতি হয়েছে। কিন্তু আমরা নিশ্চিত করতে চাই, যেন কেউ একক বা অন্য কোনোভাবে হুমকি সৃষ্টি করতে না পারে।’

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আমাদের যেভাবে যুক্তরাষ্ট্র সরকার প্রশিক্ষণ ও কিছু কিছু উপকরণ দিয়েছে যেগুলো আমাদের ভালো কাজে লেগেছে এটা বলেছি। তাঁরা এটা কন্টিনিউ করবেন এটাও তাঁরা জানিয়েছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘জঙ্গিবাদ এলিমিনেট করতে পেরেছি বলব না। আমি এখানেও বলেছি যে এলিমিনেট করতে পারিনি। তবে আমরা তা কন্ট্রোল করেছি।’


এ ক্যটাগরির আরো খবর..