× Banner
সর্বশেষ
শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন পুলিশের হাতে ধরা একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ভারতীয় ১৩৩ বোতল উইনিক্স সিরাপ উদ্ধার নতুন যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় রোডম্যাপ তৈরিতে ইউনেস্কোর সহায়তা কামনা তথ্যমন্ত্রীর সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু আজ সৌদি পৌঁছেছেন ২০৫৫৩ হজযাত্রী, একজনের মৃত্যু সংরক্ষিত নারী সংসদ সদস্যদের সুযোগ সুবিধা অ্যাঙ্গোলার রাষ্ট্রপতির কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ চীন-ভারত প্রতিদ্বন্দ্বিতার মাঝে কৌশলগত ভারসাম্যের সন্ধানে ঢাকা আজ ২২ এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস

ছাড়পত্র পেল ‘পুড়ে যায় মন’

admin
হালনাগাদ: রবিবার, ২৯ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: সাইমন-পরী জুটি বেঁধে বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও তাদেরকে এখনো পর্দায় দেখা যায়নি। বহুল আলোচিত সিনেমা রানা প্লাজার বেশ কয়েকবার মুক্তির তারিখ ঠিক হলেও উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে তা আলোর মুখ দেখেনি এখনও।

এ জুটির আরেক সিনেমা পুড়ে যায় মন সেন্সর ছাড়পত্র পেয়েছে রোববার ২৯ নভেম্বর। ফলে ধারণা করা হচ্ছে, সাইমন-পরীমনিকে পর্দায় একসঙ্গে দেখার যাবে শিগগিরি।

যুগল নির্মাতা অপূর্ব-রানা পরিচালিত সিনেমা পুড়ে যায় মন প্রসঙ্গে পরিচালক রানা রাইজিংবিডিকে বলেন, ‘আজই সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দিয়েছে। এখন ছবিটির মুক্তি দিতে কোনো বাঁধা নাই। খুব শিগগিরি সিনেমাটি মুক্তি প্রক্রিয়া শুরু করব। আর তা-হলে এটিই হবে সাইমন-পরীর জুটির প্রথম মুক্তি পাওয়া ছবি।’

রানার প্রত্যাশা এ জুটির ছবিটি দর্শক মনে দাগ কাটবে।

এর আগে গত ২৫ অক্টোবর সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। সনি ক্রিয়েটিভ মিডিয়ার প্রযোজিত পুড়ে যায় মন সিনেমার গল্পে দেখা যাবে- একই এলাকায় জন্ম সাইমন ও পরীমনির। ছোটবেলা থেকেই একসঙ্গে হেসে-খেলে বড় হয়েছে তারা। একসময় দুজনের মধ্যে তৈরি হয় বন্ধুত্ব। তবে তারা বুঝতে পারে না, এটা কী শুধুই বন্ধুত্ব নাকি প্রেম! দীর্ঘদিন কাছাকাছি থেকেও সময়ের টানে আলাদা হয়ে যায় পরী-সাইমন। তবে তারা কেউই এই আলাদা হওয়াটা মেনে নিতে পারে না। সাইমন পরীমনিকে ছাড়া পাগল প্রায়।

এ সিনেমায় সাইমন-পরী ছাড়াও অভিনয় করছেন মিজু আহমেদ, আলীরাজ, শহীদ চৌধুরী প্রমুখ। সংগীত পরিচালনা করছেন জাবেদ আলম কিসলু, হুমায়ন, রুমি সেন। সিনেমাটির গানে কণ্ঠ দিয়েছেন-সংগীতশিল্পী পড়শী ও ইমরান।


এ ক্যটাগরির আরো খবর..