মধুখালী প্রতিনিধি: ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়ন্ত কুমার মন্ডল কর্তৃক ছাত্রী হয়রানী প্রতিবাদের সংবাদ পেয়ে স্কুলের ম্যানেজিং কমিটি ঐ শিক্ষক কে সাময়িক বরখাস্ত করেছেন বলে সংবাদ পাওয়া যায়।
জানা যায় গত ২৯-০৮-২০১৮ইং তারিখে আড়পাড়া গ্রামের মৃত জনাব আলী মৃধার ছেলে আলীম মৃধার ছোট মেয়ে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী মিতু আক্তার (১৫) এবং একই ইউনিয়নের শান্তিপুর গ্রামের লক্ষীকান্ত মন্ডলের ছেলে জয়ন্ত কুমার মন্ডল (৩২) সে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত। এলাকাবাসীর অভিযোগ এই শিক্ষক প্রায় এক বছর ধরে ঐ ছাত্রীর বাড়িতে গিয়ে প্রতিদিন রাত্রে প্রাইভেট পড়াতো এবং অনেক রাত করে বাড়ি ফিরতো।
ওইখানকার একজন(নামপ্রকাশে অনিচ্ছুক) বলেন আমরা এই শিক্ষকের চাল চলন দেখে কিছুটা সন্দেহ করি এবং খেয়াল রাখতাম এর মাঝে গত মঙ্গলবার প্রায় নয়টার সময় ছাত্রীর পড়ার ঘরে অনৈতিক অবস্থায় ধরে আটকে রাখা হয়। পরে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হালিম বিশ্বাস অভিভাবক কমিটির সদস্য মৃধা নাজিরুল ইসলাম নান্নু এবং পিটিএ কমিটির সভাপতি মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু ঘটনাস্থলে উপস্থিত থেকে সবাইকে বলেন এই শিক্ষক যদি অন্যায় করে থাকে তাহলে অবশ্যই তার উপযুক্ত বিচার করা হবে।
এব্যাপারে আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যার নিকট জিজ্ঞাসা করলে তিনি বলেন ঘটনাটি শুনেছি, এবং আরো বলেন বিষয়টির উপযুক্ত বিচার হওয়া উচিত। এই পরিস্থিতিতে গত ৩০-০৮-২০১৮ইং তারিখে শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ বদরুজ্জামান (বাবু), পিটিএ কমিটির সভাপতি মৃধা বদিউজ্জামান বাবলু, সহ-সভাপতি মোঃ ফরিদুল ইসলাম ও অন্যান্য সকল অভিভাবক সদস্য এবং সকল শিক্ষকের সম্মতিক্রমে দোষী সাব্যস্থ হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয় এবং তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এদের তদন্তের ফলাফলে পরবর্তি ব্যবস্থা নেওয়া হবে এই মর্মে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমানের নিকট থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া যায়।