× Banner
সর্বশেষ
কৃষকের অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনীতি মজবুত হবে – কৃষিমন্ত্রী সিএমপির পাঁচলাইশের অভিযানে গ্রেফতার তিন; নগরে লাল টুপিতে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের করোন মৃত্যু সমবায়ের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের উন্নয়ন করতে হবে – পানি সম্পদ মন্ত্রী বেনাপোল সীমান্তে ২১ বিজিবির পৃথক অভিযানে মাদকসহ আটক ৫ ২০ এপ্রিল সোমবার থেকে জিলকদ মাস গণনা শুরু বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলিবিদ্ধ  খুলনায় চিকিৎসক হয়রানির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

ডেস্ক

৭ম শ্রেণির ছাত্রীর সন্তান প্রসবে ৬৫ বয়সী নানা গ্রেপ্তার

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ১০ অক্টোবর, ২০২২
ছাত্রীর সন্তান প্রসবে

কুষ্টিয়ায় প্তম শ্রেণির এক ছাত্রীর সন্তান প্রসবে অভিযুক্ত নানা নিজাম মল্লিকের (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সন্তান প্রসব করে নবজাতককে নিজাম মল্লিক বাড়ির পাশে পরিত্যক্ত পুকুরে ফেলে রেখে যায়।

সোমবার (১০ অক্টোবর) বেলা ১২টায় কুষ্টিয়া র‌্যাব-১২ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন কোম্পানি কমান্ডার মোহাম্মদ ইলিয়াস খান।

কুষ্টিয়ার সদর উপজেলার দহকুলার তেকনাপাড়া গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর সন্তান প্রসবের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এতে কুষ্টিয়া মডেল থানায় ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের (দূর সম্পর্কের নানা) বিরুদ্ধে ধর্ষণ মামলা করে ওই ছাত্রীর বাবা। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ নিজাম মল্লিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

তিনি জানান, রোববার রাতে কন্দর্পদিয়া গ্রামে আত্মগোপন থাকা অবস্থায় নিজাম মল্লিককে গ্রেপ্তার করা হয়। এর আগে গত ৪ অক্টোবর কুষ্টিয়ার দহকুলার তেকনাপাড়া গামে একটি পুকুরের পাড় থেকে নবজাতক শিশুকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার কারা হয়। পরে শিশুটিকে গ্রামের লোকজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।

পরবর্তীতে এলাকায় নবজাতকের মায়ের পরিচয় জানাজানি হলে যৌন নির্যাতনের বিষয়টি সামনে আসে। ওই ছাত্রীর বাবা বাদী হয়ে কুষ্টিয়া মডেল

থানায় নিজাম মল্লিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের জানুয়ারি মাসে নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে দূর সম্পর্কের নানা নিজাম মল্লিক। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি নিয়ে মুখ খুললে হত্যার হুমকিও দেওয়া হয় তাকে।


এ ক্যটাগরির আরো খবর..