× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

ছাত্রীদের যৌন হয়রানী ও যৌন নিপীড়ন বন্ধে জেলা প্রশাসক বরাবর মেহেরপুর ছাত্রলীগের স্মারক লিপি প্রদান

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ নভেম্বর, ২০১৫

মেহের আমজাদ, মেহেরপুরঃ মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ৪জন সহকারি শিক্ষক ও সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের একজন প্রভাষকের বিরুদ্ধে মানববন্ধন করার ২দিন পরে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে ছাত্রলীগ ওই স্মারকলিপি প্রদান করে। জেলা প্রশাসক মোঃ শফিকুল ইসলাম স্মারক লিপি গ্রহণ করেন। জেলা প্রশাসক বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয় আশ্বাস দেন।

উল্লেখ্য, মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র ওঝা প্রতিষ্ঠানে যোগ দেওয়ার পর থেকে নানা অনিয়ম-দূর্নীতি ও স্বেচ্ছাচারি কর্মকান্ডে জড়িয়ে পড়েন। পরবর্তীতে অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত হন। এব্যাপারে তার নিকটের কয়েকজন শিক্ষক তাকে সহযোগিতা করে আসছেন। এছাড়া একই বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান শিক্ষক সোহরাব হোসেন, সহকারি শিক্ষক মিন্টু মিয়া ও রাশেদুল ইসলাম এবং সরকারি মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আহমেদ জাফর সাদিক প্রাইভেট কোচিং এর নামে শিক্ষার্থীদের যৌন নির্যাতন ও ছাত্রী হয়রানী করে চলেছেন। তাদের এ জঘন্য আচরণে মেহেরপুরের ছাত্র, অভিভাবক, সচেতন নাগরিক সমাজ ক্ষুব্ধ, হতাশ ও বিস্মিত। বিষয়টি ইতোমধ্যে বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।

জেলা প্রশাসক বরবার স্মারক লিপি প্রদানকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন, কলেজ ছাত্রলীগের সভাপিত তৌহিদুল ইসলাম তৌহিদ, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক কুদরুত-ই খোদা রুবেল, প্রচার সম্পাদক ডিউক-উজ্জামান তুহিন প্রমুখ। স্মারকলিপি প্রদানের সময় ছাত্রীদের যৌন হয়রানী ও যৌন নিপীড়ন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ মেহেরপুরের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসককে অনুরোধ করেন তারা। এ ছাড়া দাবী আদায়ের প্রশ্নে মেহেরপুর জেলা ছাত্রলীগ, মেহেরপুরের শিক্ষানুরাগী জনগন, শিক্ষিত নাগরিক সমাজ দৃঢ় প্রতিজ্ঞ। দাবী পূরণ না হলে মেহেরপুর জেলা ছাত্রলীগ মেহেরপুরের সর্বস্তরের জনসাধারণকে সংগে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেয়া হবে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..