× Banner
সর্বশেষ
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ওয়াসার সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে – পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী বেরোবিতে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু ১৪ এপ্রিল ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী আগৈলঝাড়ায় রাতের আধারে মসজিদের পুকুরের দুই লক্ষাধিক টাকার মাছ চুরি ই-সিগারেট নিষিদ্ধের ধারা বাতিল: জনস্বাস্থ্য বিপন্ন, তরুণ প্রজন্ম হুমকিতে কৃষক-ফ্যামিলি কার্ড বিতরণে কোনো দলীয় দৃষ্টিভঙ্গি দেখা হবে না- পানিসম্পদ প্রতিমন্ত্রী সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফোরাতুন নাহার প্যারিস  নতুন প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে -সড়ক ও রেলপথ প্রতিমন্ত্রী

ছাত্রীকে গণধর্ষণের পর ভিডিও রেকর্ড, প্রেমিক গ্রেফতার

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৮

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ডাঙ্গার জীবননগরে প্রেমের ফাঁদে ফেলে এক এসএসসি পরীক্ষার্থীকে নিজে ধর্ষণ ও বন্ধুদের দিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ঐ যুবকের বিরুদ্ধে। ধর্ষণের সেই দৃশ্য ভিডিও ধারণের পাশাপাশি ওই পরীক্ষার্থীর গহনাও ছিনিয়ে নিয়েছে তারা।

ক্ষুব্ধ এলাকাবাসী আরিফুল ইসলাম নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে। এ ঘটনায় বুধবার রাতে জীবননগর থানায় তিনজনের নামে একটি মামলা হয়েছে।

জানা গেছে, জীবননগর উপজেলার আলীপুর গ্রামের আরিফুল ইসলাম আরিফের সঙ্গে বছর খানেক আগে পার্শ্ববর্তী গ্রামের ওই এসএসসি পরীক্ষার্থীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

ধর্ষণের শিকার ওই ছাত্রী জানায়, রবিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার সময় আরিফুল দেখা করার জন্য তাকে মোবাইল করে ডেকে নেয়। এরপর দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরির পর তাকে উপজেলার খয়েরহুদা গ্রামের একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা আরিফের দুই বন্ধু জুয়েল ও সিরাজুলও তাকে ধর্ষণ করে। আরিফ ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে। ধর্ষণের পর ওই পরীক্ষার্থী জ্ঞান হারালে তিন বন্ধু তার কানে ও গলায় থাকা স্বর্ণের গহনা নিয়ে পালিয়ে যায়।

ধর্ষণের শিকার মেয়েটির বাবা জানায়, ধর্ষণের দুই দিন পর মঙ্গলবার সন্ধ্যায় আরিফ গহনা ফেরত দেয়ার কথা বলে আবারও আমার মেয়েকে দেখা করতে বলে। তার কথা মত আমার মেয়ে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি ব্রিজের কাছে অবস্থান নেয়। এ সময় আরিফ সেখানে আসলে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করা হয়। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী আরিফকে গণধোলাই দেয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফকে আটক করে নিয়ে আসে।

এ ঘটনায় বুধবার রাতে ওই পরীক্ষার্থী বাদী হয়ে আরিফ, জুয়েল ও সিরাজুল ইসলামের নামে জীবননগর থানায় একটি মামলা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল্লাহ আল মামুন জানান, আরিফকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্য দুইজনকে গ্রেপ্তারেও পুলিশ অভিযান শুরু করেছে।


এ ক্যটাগরির আরো খবর..