× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ছাত্রলীগের মহড়ার ছবি তুলতে চ্যানেল টুয়েন্টি ফোরের সাংবাদিক হামলার শিকার

admin
হালনাগাদ: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭

কিশোরগঞ্জের হোসেনপুরে বিজয় দিবসের শোভাযাত্রায় ছাত্রলীগের সশস্ত্র মহড়ার ছবি তুলতে গিয়ে হামলার শিকার হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের রিপোর্টার সুলতান মাহমুদ কনিক ও ক্যামেরাপার্সন আলম ফয়সাল। শনিবার সকাল ৯টার দিকে হোসেনপুর উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

এ সময় ক্যামেরা ভাঙচুর করে আটকে রাখা হয় তাদের। খবর পেয়ে স্থানীয় নেতাদের সহায়তায় আধা ঘণ্টা পর তাদের উদ্ধার করে ক্যামেরা ফেরত দেয়া হলেও মেমোরি কার্ড ফেরত দেয়নি নেতারা।
জানা গেছে, দলীয় কোন্দলের জের ধরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন অপু ও সাধারণ সম্পাদক নাজমুল সাকিবের সমর্থকরা।

এসময় পাশের একটি বহুতল ভবনের ছাদ থেকে সেই ছবি ধারণ করতে গেলে ছাদে উঠে হামলা চালায় তারা। ঘটনার পর হোসেনপুর থানায় অভিযোগ করা হয়েছে। আহত রিপোর্টার ও ক্যামেরা পার্সন সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।


এ ক্যটাগরির আরো খবর..