ছাতক প্রতিনিধিঃ ছাতক উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন লিজন মিয়া তালুকদার। সোমবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। লিজন মিয়া তালুকদার ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের হাজী ইজ্জাদ মিয়া তালুকদারের পুত্র।
এদিকে, লিজন মিয়া তালুকদার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি বাকি বিল্লাহ, সহ-সভাপতি আবুল হোসেন, বিএনপি নেতা এসএম লায়েক শাহ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক রাকিব আলী, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক রুহেল, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা জাহাঙ্গীর আলম রাসেল, তোফায়েল খান বিপন, উপজেলা যুবদল নেতা আব্দুল কাউয়ুম, ইকবাল হোসেন, কুতুব উদ্দিন প্রমুখ।