× Banner
সর্বশেষ
সারা দেশের বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাস ভারতের কৌশলগত অস্ত্র সুরক্ষায় ভূগর্ভস্থ অবকাঠামো জোরদার এবার ভারতে চালু হচ্ছে চালকবিহীন পড ট্যাক্সি (Pod Taxi) আজ ১৮ এপ্রিল শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৮ এপ্রিল (৪ বৈশাখ) শনিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে হজ ফ্লাইট উদ্বোধন, দেশ ও জাতির কল্যাণে দোয়া চাইলেন প্রধানমন্ত্রী ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান

ছাতকে পিয়াস খুনের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে নুরুজ্জামিন

admin
হালনাগাদ: বুধবার, ১৬ আগস্ট, ২০১৭

চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ)::  ছাতকে ভাড়ায় নিয়ে সিএনজি চালককে পরিকল্পিত হত্যাকান্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ওসমানীনগর থানার গোয়ালাবাজার ইউনিয়নের বুরুঙ্গা গ্রামে ১৩আগষ্ট গ্রেফতারকৃত নুরুজ্জামিন (২০)।

মঙ্গলবার (১৫আগষ্ট) সুনামগঞ্জ আদালতে দেয়া ৬৪ধারার জবানবন্দিতে নিজেকে ঘটনার ২য় নায়ক উল্লেখ করে খুনের ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে সে জানায়, জনৈক গডফাদারও ঘটনার প্রধান নায়কের নেতৃত্বে কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে ৭আগষ্ট রাতে সিলেটে যাবার কথা বলে প্রনয় চৌধুরী পিয়াস এর সিএনজি ভাড়া করে। ১৩আগষ্ট নুরুজ্জামিন গ্রেফতারের পর থানায় পুলিশী জিজ্ঞাসাবাদে পিয়াস হত্যাকান্ডের চাঞ্চল্যকর ও লোমহর্ষক তথ্য দেয়। নুরুজ্জামিন দক্ষিণ খুরমা ইউপির মায়েরকূল গ্রামের চেরাগ আলীর পুত্র।

১০আগষ্ট সিংচাপইড় ইউপির হাওর থেকে লাশ উদদ্ধারের পর ১৩আগষ্ট পিয়াসের পিতা খুরমা গ্রামের প্রনয় চৌধুরী কুটু বাদী হয়ে ছাতক থানায় একটি হত্যা মামলা (নং ১৪, তাং ১৩.০৮.২০১৭ইং) দায়ের করেন। ৭আগষ্ট নিখোঁজের পর ৮আগষ্ট দোলারবাজার ইউপির খাইরগাঁও ব্্িরজ থেকে পিয়াসের পরিত্যাক্ত সিএনজি উদ্ধারের পর ও একই তারিখে সিংচাপইড় ইউপির সিরাজগঞ্জবাজারের নানকার রবিদাসের পুত্র স্বপন রবিদাসকে গ্রেফতার করে পুলিশ।

এব্যাপারে মামলার তদন্ত অফিসারও ছাতক থানার চৌকস সাব-ইন্সপেক্টর এসআই সুহেলরানা জানান, ওসমানীনগরের বুরুঙ্গা থেকে নুরুজ্জামিনসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নুরুজ্জামিন ছিল ঘটনার সেকেন্ড ইন্ কমান্ড। তবে সে পরিকল্পিত হত্যাকান্ডের ব্যাপারে আদলতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার কাছ থেকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য।

ঘটনার সাথে কারা জড়িত ছিল তদন্তের স্বার্থে এব্যাপারে আর কিছু বলা যাচ্ছেনা বলে এলাকাবাসিকে খুনের তথ্য উদঘাটনে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..