ছাতক প্রতিনিধিঃ ছাতকে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি ও খাদ্য বিভাগের উদ্যোগে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা কেএম বদরুল হক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য গুদাম) আমিরুল ইসলাম ভূইয়া, উপ-খাদ্য পরিদর্শক সুজন রায় প্রমূখ।
খাদ্য উৎপাদন, আমদানী, প্রক্রিয়াকরণ, মজুদ, সরবরাহ ও বিপনন ক্ষেত্রে খাদ্য নিরাপত্তার বিষয় নিয়ে সভায় আলোচনা করা হয়। এরআগে উপজেলা পরিষদ চত্তর থেকে র্যালী বের করা হয়।


