× Banner
সর্বশেষ
বাংলাদেশ-কোরিয়ার অর্থনৈতিক সম্পর্ক নতুন দিগন্ত উন্মোচন করবে – বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের ভূমিকার প্রশংসা করল আইসিআরসি প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত হুমায়ুন কবিরের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাত ; হাসিনার বিষয়ে ভারতের হাইকমিশনারের সঙ্গে যে কথা হলো উপদেষ্টার শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝিনাইদহে স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন ৫ আগস্ট ও ১৫ আগস্টকে ঘিরে কোন শঙ্কা নেই-খুলনা রেঞ্জের ডিআইজি মন্ত্রিসভায় ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন

ছাতকের পীরপুর বাণী সেবাশ্রমে ৩ দিন ব্যাপী লীলা সংকীর্তন শুরু

admin
হালনাগাদ: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯

ছাতক প্রতিনিধিঃ ছাতকের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠান উপজেলার কালারুকা ইউনিয়নের পীরপুর বাণী সেবাশ্রমে তিনদিন ব্যাপী নাম ও লীলা সংকীর্তন রোববার থেকে শুরু হয়েছে।

শ্রী শ্রী ঠাকুর বাণীর আবির্ভাব তিথি উপলক্ষে অষ্ট প্রহর ব্যাপী লীলা সংকীর্তনে দেশের খ্যাতনামা কীর্ত্তনীয়াগণ কীর্ত্তন পরিবেশন করবেন। পীরপুর, লক্ষীপুর, নানশ্রী, হরিষপুর ও পারকুল গ্রামের সনাতন ধর্মীয় লোকজনের উদ্যোগে আয়োজিত লীলা কীর্ত্তনের প্রথমদিন রোববার সন্ধ্যায় শ্রীমদ্ভাগভত গীতা পাঠ অনুষ্ঠিত হয়।

গীতা পাঠ করেন ছাতক মহা প্রভুর আখড়ার সেবায়িত হিমাদ্রী গোস্বামী মহর। এরপর রাতে লীলা কীর্ত্তন অনুষ্ঠানের শুভ অধিবাসের মাধ্যমে মহোৎসবের সূচনা হয়।


এ ক্যটাগরির আরো খবর..