আগৈলঝাড়ায় মাছ ধরাকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে দু-পক্ষের আহত ৮ জন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় মাছ ধরার চাই পাতাকে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে হামলা সংঘর্ষে নারী, শিশুসহ ৮ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। আহত ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রতœপুর ইউনিয়নের বেলুহার গ্রামের সিদ্দিক মিয়া ও একই বাড়ীর জালাল সন্যামতের পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কারনে বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার জালাল সন্যামত সিদ্দিক মিয়ার ঘের পাড়ে মাছ ধরার চাই পাততে গেলে, সিদ্দিক মিয়ার স্ত্রী রেভা বেগম বাঁধা নিষেধ করলে উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জরিয়ে পরে। সংঘর্ষে রেভা বেগম, তার ছেলে আল-আমিন, শিশু কন্যা খাদিজা ও বিথী এবং প্রতিপক্ষের জালাল সন্যামত, স্ত্রী শিল্পী বেগম, মেয়ে লামিয়া, সুমাইয়া এবং সংঘর্ষ থামাতে গিয়ে ছালাম শরীফ আহত হয়।

গুরুতর আহত রেভা বেগম, আল-আমিন, বিথীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জালাল সন্যামত এবং লামিয়াকে বরিশাল শেবাচিমে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে এস আই মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।