কালীগঞ্জ বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান পল্টনের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি॥ ২৩ই জানুযারী’ ১৮ঃ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি, রায়গ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রায়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খান পল্টন মারা গেছেন। ( ইন্না—রাজেউন)।

তিনি দীর্ঘ এক বছর ধরে কিডনি ও লিভার রোগে ভূগার পর সোমবার দিবাগত রাতে সিংঙ্গী গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয় -স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মনজুরুল আহসান লিতু পরিবারের সদস্যদের উদ্বৃতি দিয়ে জানান, মাহবুবুর রহমান খান পল্টন ছিলেন শহীদ জিয়ার আর্দশ সৈনিক। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সহ-সভাপতি দায়িত্ব পালনসহ মৃত্যুর আগ পর্যন্ত রায়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি রায়গ্রাম বানিকান্ত মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ছিলেন। তার মৃত্যুতে উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদন জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।