× Banner
সর্বশেষ
জাপানের সহযোগিতায় ১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি জাতীয় স্বার্থ সুরক্ষায় স্বচ্ছ কার্বন মার্কেট গঠনের আহ্বান দেশে টেক্সটাইল ও পাট খাতে বৃহৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন, ভোটার তালিকার অপেক্ষায় ইসি রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন – সিইসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে রিট খারিজ বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস মোদির ফেসবুক ভিডিও ব্লক করে মেটা বললো, ‘কারিগরি ত্রুটি’ আনুষ্ঠানিক ভাবে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

চড়া মাছের বাজার, পর্যাপ্ত সরবরাহের পরও

admin
হালনাগাদ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫

ডেস্ক রিপোর্ট: অন্যান্য দিনের তুলনায় কেজিপ্রতি ২০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে বলে জানালেন আড়ৎদাররা। যদিও সব ধরনের মাছের পর্যাপ্ত সরবরাহ রয়েছে রাজধানীর পাইকারি মাছবাজারে।

ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে তুলনামূলক বেশি দামে। আর বড় আকারের ইলিশ পাওয়ার জন্য জাটকা নিধন বন্ধে পরিচালিত অভিযান জোরদার করার দাবি জানালেন ব্যবসায়ীরা।

ক্রেতা-বিক্রেতায় মুখর রাজধানীর সোয়ারীঘাট পাইকারি মাছ বাজার। মাছের সরবরাহ যেমন পর্যাপ্ত, তেমনি শুক্রবার হওয়ায় একটু বেশি দামেই হচ্ছে কেনাবেচা। বাজারে প্রতি কেজি রুই-কাতলা ১৪০ থেকে ১৬০ টাকা, গজার ৩২০, কই ১২৫, শিং ৩৫০, বাইম ৫শ’, আর খলিসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

বিক্রেতারা জানালেন, চিংড়ি মাছ বিক্রি করছেন, ৪৫০-৪৭০ টাকা দরে।

এদিকে, কেজি ওজনের ইলিশ দেখা না গেলেও ছোট আকারের ইলিশ বিক্রি হচ্ছে বেশ হাঁকডাকেই। দামও হালি প্রতি ১শ’ থেকে ২শ’ টাকা বেশি।

বিক্রেতাদের তথ্যমতে, ১ কেজি ২শ’ গ্রাম ওজনের ৪টি ইলিশের দাম ৬শ’ টাকা। সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় দাম একটু বেশি বলেও জানালেন তারা।

এদিকে, ক্রেতারা জাটকা নিধন নিষিদ্ধের পরও সরবরাহ থাকার অভিযোগ তুলে এ ব্যাপারে আরও নজরদারি বাড়ানোর দাবি করেছেন।

অন্যদিকে, দুই সপ্তাহ স্থিতিশীল থাকার পর বাড়তে শুরু করেছে নানা প্রজাতির সামুদ্রিক মাছের দামও।

শিগগিরই দাম আবার কমতে শুরু করবে বলেও জানালেন ব্যবসায়ীরা।


এ ক্যটাগরির আরো খবর..