× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ডেস্ক

চীন ও মধ্য এশিয়ার বাণিজ্য সহযোগিতার সম্ভাবনাকে ‘পুরোপুরি উন্মোচনে’ শি’র আহ্বান

Ovi Pandey
হালনাগাদ: শনিবার, ২০ মে, ২০২৩
shi jinping

চীনের  প্রেসিডেন্ট শি জিনপিং শুক্রবার এক বক্তৃতায় কৌশলগত গুরুত্বপূর্ণ অঞ্চলের রাষ্ট্রপ্রধানদের কাছে চীন ও মধ্য এশিয়াকে বাণিজ্য, অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার সম্ভাবনাকে পুরোপুরি উন্মোচনের আহ্বান জানিয়েছেন।

চীনের প্রেসিডেন্ট বলেন, রাষ্ট্রপ্রধানদের অবশ্যই অর্থনীতি, বাণিজ্য, শিল্প সক্ষমতা, জ্বালানি এবং পরিবহনে ঐতিহ্যগত সহযোগিতার সম্ভাবনাকে পুরোপুরি উন্মোচন করতে হবে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রিডআউট এ কথা জানায়।

তিনি নতুন প্রবৃদ্ধির চালিকা শক্তি হিসেবে অর্থ, কৃষি, দারিদ্র্য বিমোচন, কার্বন হ্রাস, স্বাস্থ্য ও ডিজিটাল উদ্ভাবন গড়ে তোলার প্রয়োজনীয়তার উপর জোর  দেন। চীনা  নেতা এই সপ্তাহে চীনের উত্তরাঞ্চলীয় জিয়ান নগরীতে কাজাখস্থান, কিরগিজস্থান, তাজিকিস্থান, তুর্কমেনিস্থান ও উজবেকিস্তানের নেতাদের নিয়ে একটি শীর্ষ সম্মেলনের আয়োজন করছেন।  বেইজিং এ বৈঠকের তাৎপর্যকে  একটি ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের ফলে সাবেক  সোভিয়েত রাষ্ট্রগুলিতে শূন্যতা পূরণ করতে পুনরায় সহযোগিতা শুরু করতে  বেইজিং আগ্রহ প্রকাশ করেছে। চীনের ট্রিলিয়ন-ডলারের ভূ-রাজনৈতিক প্রকল্প  ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’র চাবিকাঠিতে পরিণত হয়েছে মধ্য এশিয়া।

শুক্রবার, শি বলেন, চীনকে অবশ্যই  সেই প্রকল্পের  নেতৃত্ব নিতে হবে এবং চিরস্থায়ী বন্ধুত্ব বজায় রাখার লক্ষ্যে  কৌশলগত পারস্পরিক বিশ্বাসকে গভীরতর করতে হবে। তিনি  বেইজিং  ও অঞ্চলে ‘বিচ্ছিন্নতাবাদ, সন্ত্রাসবাদ ও চরমপন্থা’-কে ‘তিন মন্দ’ হিসেবে অভিহিত করে নিরাপত্তা সহযোগিতা সম্প্রসারণের প্রয়োজনীয়তার উপর জোর দেন। শি বলেন, ‘ছয়টি দেশের উচিত আঞ্চলিক দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগত হস্তক্ষেপের দৃঢ় বিরোধিতা করা এবং ‘রঙীন বিপ্লব’ উসকে  দেওয়ার  চেষ্টা করা।’


এ ক্যটাগরির আরো খবর..