× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের শার্শা আগমন ঘিরে বেনাপোলে ৩ দফা দাবিতে সংবাদ সম্মেলন আগৈলঝাড়ায় ৬শ ৮০টাকার পেট্রোল নিতে গুনতে হচ্ছে ৫শ টাকা ভাড়া রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে – শিক্ষামন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন চোরাচালানী মালামাল আটক নবীগঞ্জ আলোকিত ব্যাচ ‘৯৫ সামাজিক সংগঠনের সদস্য আবদুল্লাহর অকাল মৃত্যুতে শোকসভা ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের সাক্ষাৎ বেনাপোল স্থলবন্দরে ক্রেন দুর্ঘটনায় নিহত শ্রমিক শাহজান কবিরের জানাযা সম্পন্ন হয়েছে জাটকা উৎপাদন বাড়াতে বিজ্ঞানীদের গবেষণায় সক্রিয় অংশগ্রহণ জরুরি -মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মাদক প্রতিরোধে প্রয়োজন বিজ্ঞানভিত্তিক ও টেকসই সমন্বিত উদ্যোগ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক প্রতিবেদক

চীনের স্মার্ট ডিপ্লোমেসি-বাংলাদেশ পাচ্ছে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
চীনের স্মার্ট ডিপ্লোমেসি-বাংলাদেশ পাচ্ছে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা

শেখ হাসিনার আমলে সবচেয়ে বেশি সুবিধাভোগী ছিল চীন। সেই চীন ― হাসিনা বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসার জন্য একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম পাঠিয়েছে। শুধু তাই নয়, যারা গুরুতর আহত – তাদের নিজ-খরচে দেশে নিয়ে চিকিৎসা করাবে চীন। সেইসঙ্গে বাংলাদেশী সকল পণ্য শুল্কমুক্ত প্রবেশের ঘোষণা দিয়েছে চাইনিজ কর্তৃপক্ষ।

এটাকেই বলে স্মার্ট ডিপ্লোমেসি। অর্থাৎ পরিস্থিতি ও সময়ের চাহিদা অনুযায়ী চায়না তাদের কৌশল বদল করতে জানে। কোন মান-অভিমান নেই, কোন অভিযোগ নেই। চায়না কথায় নয় কাজে বিশ্বাসী।

দক্ষিণ এশিয়ায় চীনের সবচেয়ে বড় বাজার ইন্ডিয়া, তার ঠিক পরেই বাংলাদেশ। মজার ব্যাপার হচ্ছে, এমন অনেক  ইন্ডিয়ান কোম্পানির ভোগ‍্যপণ‍্য বাংলাদেশে ঢুকছে; যেগুলোর র-মেটেরিয়ালস চায়নায় উৎপাদিত।

আমি যদি একটু ঘুরিয়ে বলি, বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে যে কষ্টার্জিত রেমিটেন্স পাঠাচ্ছে, সেটার সবচেয়ে বড় অংশটি চলে যাচ্ছে চাইনিজদের পকেটে। চায়না এটা জোর করে নিচ্ছে না, বুদ্ধি খাটিয়ে নিচ্ছে। বিকল্প কেউ নেই বিধায় নিতে পারছে। এবং চায়না এই বাজারটিকে ধরে রাখতে যথেষ্ট যত্নশীল।

যেখানে ইন্ডিয়া বারবার একথা বলে ভয় দেখাচ্ছে যে, ‘বাংলাদেশের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি’। সেখানে চীনের কৌশল ঠিক বিপরীত। চায়না ভালো করেই জানে : ভয় দেখিয়ে কারো মন জয় করা যায় না, সেবা দিয়ে ভালোবাসা দিয়ে মন জয় করতে হয়।

চল‌তি বছরের ডিসেম্বর থেকে চীন বাংলাদেশকে ১০০ শতাংশ শুল্কমুক্ত বাজার সুবিধা দেবে। গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকাস্থ চীনা দূতাবাস এই তথ্য জা‌নিয়েছে।

চীনা দূতাবাসের বিবৃতিতে আরও জানানো হয়েছে, দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং গত ৫ সেপ্টেম্বর চীন-আফ্রিকান শীর্ষ সম্মেলনে আফ্রিকার ৩৩টি দেশসহ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা স্বল্পোন্নত (এলডিসি) দেশগুলোকে শতভাগ শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন।

২০২২-২৩ অর্থবছরে চীন ছিল বাংলাদেশের একক বৃহত্তম বাণিজ্য অংশীদার, দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ২৪ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে বাংলাদেশ কেবল ৬০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে, বাকিটা করেছে চীন।

২০২২ সালে চীন ৯৮ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেয়, যার মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্যসহ ৩৮৩টি নতুন পণ্য ছিল; ২০২০ সালে যা ছিল ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে।

এদিকে চলতি বছরের ২৮ মার্চ সচিবালয়ে ‘বাংলাদেশ-চীন মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদনে খসড়া যৌথ সম্ভাব্যতা সমীক্ষা প্রতিবেদন হস্তান্তর’ উপলক্ষে যৌথ সংবাদ সম্মেলনে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ২০২৬ সালের মধ্যে বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ করার আশা প্রকাশ করেন।

চীনা দূত সেদিন বলেন, “অনেক বাংলাদেশি আমাকে প্রশ্ন করেন যে, চীন কেন বাংলাদেশের সঙ্গে এফটিএ করতে আগ্রহী। এর দুইটা কারণ। দুই দেশ একই সঙ্গে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে চাই এবং নির্বিঘ্ন উন্নয়ন নিশ্চিত করতে চাই। দ্বিতীয়ত, আমরা চীন-বাংলাদেশ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।”

বাংলাদেশ এলডিসি থেকে ২০২৬ সালের ২৪ নভেম্বর উন্নয়নশীল দেশ হিসেবে গণ্য হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী, এলডিসি থেকে কোনো দেশের উত্তরণ ঘটলে সেই দেশ আর আন্তর্জাতিক বাণিজ্যে শুল্কমুক্ত সুবিধা পায় না। তবে বাংলাদেশের ক্ষেত্রে আরো তিন বছর ওই সুবিধা অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..