× Banner
সর্বশেষ
যশোরের শার্শা থানা পুলিশের অভিযান ভারতীয় নেশা জাতীয় সিরাপ উদ্ধার ব্রিক্স সম্মেলনে ভারতে আসছেন পুতিন ও শি জিনপিং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সেবা প্রোভাইডারদের গতিবিধি মনিটরিং করা হবে -ভূমিপ্রতিমন্ত্রী আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শার্শা প্রতিনিধি

চিরবিদায় নিলেন উলাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
শার্শা প্রতিনিধিঃ 

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ আয়নাল হক (৬৫) আর নেই। বৃহস্পতিবার রাত ১২টার পরে ঢাকার নিউ লাইফ ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন।
মরহুম আয়নাল হক যশোরের শার্শা উপজেলার কণ্যাদহ গ্রামের ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবার ইলাহী বক্স মোড়লের বড় ছেলে। ৭ ভাই ও ১ বোনের মধ্যে তিনি ছিলেন জ্যেষ্ঠ। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
শুক্রবার ঝিকরগাছায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে আসরের নামাজের পর কণ্যাদহ গ্রামের তার প্রতিষ্ঠিত হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দুই জানাজাতেই এলাকাবাসী, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্খীদের ঢল নামে।
সাবেক চেয়ারম্যান আয়নাল হকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে তার স্মৃতি, অবদান ও শোকবার্তায় ভরে ওঠে টাইমলাইন। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।
মরহুমের ভাতিজা শাহরিয়ার হোসাইন মুন ফেসবুকে লিখেছেন, “আল্লাহ যেনো আমার বড় আব্বা আয়নাল চেয়ারম্যানকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।”


এ ক্যটাগরির আরো খবর..