× Banner
সর্বশেষ
বেনাপোলে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসের গাড়ি থেকে ২৯ লাখ টাকার চোরাচালান পণ্য আটক উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ,পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত ব্র্যাক ব্যাংকের অর্থায়নে বাংলাদেশের বৃহত্তম তেলবাহী জাহাজের প্রথম সমুদ্রযাত্রা বিআইডব্লিউটিসিসহ নৌপরিবহনের সকল প্রতিষ্ঠানকে জনবান্ধব ও লাভজনক করার নির্দেশ – নৌপরিবহন মন্ত্রী টেকসই পানি ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ নিতে হবে ‎ -পানিসম্পদ মন্ত্রী মোঘল আমলের মুসা খান মসজিদ সংরক্ষণ ও পুনরুদ্ধার প্রকল্পের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর সাথে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ মেধা ও দক্ষতার ভিত্তিতেই ক্রীড়াঙ্গনে মূল্যায়ন করা হবে – স্থানীয় সরকার মন্ত্রী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জনগণের প্রতি দায়বদ্ধতা থেকেই চিকিৎসকদের সেবার মানসিকতায় এগিয়ে আসতে হবে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি

চাতালের পার্শ্ব থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Kishori
হালনাগাদ: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
ব্যবসায়ীর লাশ উদ্ধার

বরিশালের গৌরনদীতে রহস্যজনক ভাবে নিহত নাসির উদ্দিন হাওলাদার (৫৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নাসির বরিশাল নগরীর ২৯নং ওয়ার্ড কাশিপুরের শাহপরান সড়কের বশির উদ্দিন হাওলাদারের ছেলে। সে ট্রান্সপোর্ট ব্যবসায়ী ছিলো বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার দিবাগত রাত নয়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি চাতালের পাশ থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান ফায়ার সার্ভিসের সদস্যরা।
নিহতের স্বজনরা জানিয়েছেন-বৃহস্পতিবার বিকেল চারটার দিকে বাসা থেকে বের হয় নাসির। কি কারনে সে (নাসির) গৌরনদীতে এসেছিলো তা জানাতে পারেনি পরিবার। স্থানীয়রা জানিয়েছেন-নিহত ব্যক্তি যেখানে পড়েছিল ওই স্থানটি এলাকাবাসীর কাছে মাদকের স্পট হিসেবে পরিচিত।
গৌরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মুনীম জানিয়েছেন-হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি নিহত হয়েছেন। পরবর্তীতে থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-ওই ব্যক্তি পূর্ব থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন। তার পরিবার এবিষয়ে কোন অভিযোগ না করায় রাতেই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..