× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

চলে গেলেন কিংবদন্তি সংগীত-প্রযোজক জর্জ মার্টিন

admin
হালনাগাদ: বুধবার, ৯ মার্চ, ২০১৬

বিশ্বসংগীত অঙ্গনে ‘ফিফ্‌থ বিটলস’ নামে পরিচিত সংগীত প্রযোজক জর্জ মার্টিন (৯০) মারা গেছেন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে ইউনিভার্সাল মিউজিক গ্রুপের একজন মুখপাত্র ও তাঁর পরিবার মঙ্গলবার জর্জ মার্টিনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

জর্জ বিশ্বকে উপহার দিয়েছিলেন ‘বিটলস’-এর মতো খ্যাতিমান একটি ব্যান্ডদল। প্রযোজনা করেছিলেন দলটির প্রায় সবগুলো অ্যালবাম। তাঁর সঙ্গে কাজের সুযোগ পেয়েছিলেন জন লেনন, পল ম্যাকার্থি, জর্জ হ্যারিস-সহ আরও অনেকে।

সংগীত ভুবনে দীর্ঘ ছয় দশকে তিনি শুধু বিটলসের অ্যালবামগুলোই বের করেননি। কাজ করেছেন ‘গেরি অ্যান্ড পেসমেকার্স’, ‘জেফ বেক’, ‘আমেরিকা’, ‘চিপ ট্রিক’-এর মতো ব্যান্ডগুলো সঙ্গে। ১৯৬২ সালে জ্যাজ, কমেডি ও ক্ল্যাসিকাল ধারার গানও প্রযোজনা করেছেন তিনি।

জর্জের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বিটলসের সাবেক ড্রামার, গায়ক ও গীতিকার রিঙ্গো স্টার টুইটারে লিখেছেন, ‘তোমার উদারতা ও ভালোবাসার জন্য ধন্যবাদ জর্জ।’

পৃথিবীর সেরা সংগীত প্রযোজক হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে উঠেছে নাইট উপাধিপ্রাপ্ত জর্জ মার্টিনের নাম। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সর্বকালের সেরা ৫০টি রেকর্ডের এক নম্বর রেকর্ডটি তাঁর


এ ক্যটাগরির আরো খবর..