× Banner
সর্বশেষ
স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন হানিফ সংকেত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত পঞ্চগড়ের বোদায় ৩শত লিটার পেট্রোল জব্দ, ২ জনের জেল ও জরিমানা  তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ চিকিৎসক ও সরঞ্জাম সংকটে শার্শার উপ-স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা বন্ধ শিগগিরই সংশোধনের মাধ্যমে চূড়ান্ত হচ্ছে সম্প্রচার নীতিমালা বেগম খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সাক্ষাৎ নীরা গ্রাহকদের বিশেষ সুবিধা দিতে শাহরুখ আমিনের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি

চলন্তবাসে বিদেশ ফেরত নারীকে ধর্ষণের চেষ্টা

Kishori
হালনাগাদ: শনিবার, ১৫ জুন, ২০১৯

মানিকগঞ্জের ঘিওরে চলন্তবাসে জর্ডান ফেরত এক নারীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে ঢাকা-দৌলতপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- স্বপ্ন পরিবহনের চালক নায়েব আলী(৪০)ও হেলপার সোহাগ(২০)। চালকের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় এবং হেলপারের বাড়ি নাটোরের নলডাঙ্গায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, শনিবার আসামিদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

ওসি আশরাফুল আলম জানান, জর্ডান ফেরত ওই নারী শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়ে শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পৌঁছেন। এরপর তার গ্রামের বাড়ির ঘিওরের উদ্দেশে স্বপ্ন পরিবহনের একটি বাসে ওঠেন।

রাস্তায় সকল যাত্রী নেমে গেলে বাসের আলো বন্ধ করে দিয়ে চালক নায়েব আলী ও হেলপার সোহাগ তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে ওই নারী চিকৎকার চেঁচামেচি করলে তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাসটি দ্রুতগতিতে দৌলতপুরের দিকে নিয়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে গাড়ির পেছনে ধাওয়া করেন এবং দৌলতপুর থানা পুলিশের সহায়তায় চালক ও হেলপারকে আটক করা হয়। এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে ঘিওর থানায় মামলা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..