× Banner
সর্বশেষ
ঝিনাইদহে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাঝে ২৬ লাখ টাকার চেক বিতরণ ঋণ ব্যবস্থাপনা ও করের আওতা বাড়ানোর ওপর জোর বাণিজ্যমন্ত্রীর বর্তমান প্রেক্ষাপটে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই  -অর্থমন্ত্রী বাণিজ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবাব ফাতিমার বৈঠক জ্বালানি সাশ্রয়ে দোকানপাট শপিংমল নিয়ে নতুন সিদ্ধান্ত ‘ইস্টার সানডে’ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে চার্চের শীর্ষস্থানীয় নেতারা ৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস

পিআইডি

চলতি অর্থবছরে সহজ শর্তে ঋণ এবং মঞ্জুরি দেবে বিশ্ব ব্যাংক

Kishori
হালনাগাদ: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
সহজ শর্তে ঋণ

বিশ্বব্যাংক এবারের অর্থবছরে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ এবং মঞ্জুরি দেবে। যত দ্রুত সম্ভব জরুরিভাবে আর্থিক সহায়তার প্রয়োজন রয়েছে এমন ক্ষেত্রে বাংলাদেশকে সহায়তা করবে। জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর।

মঙ্গলবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক এর সাথে তাঁর দপ্তরে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন।

এ সময় পারস্পরিক স¦ার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে  আলোচনা হয়। উপদেষ্টা বাংলাদেশেকে ঋণ সহায়তা বৃদ্ধির জন্য কান্ট্রি ডিরেক্টরকে ধন্যবাদ জানান।

উপদেষ্টা আইএসও প্রজেক্টের আওতা বৃদ্ধি করার জন্য বিশ্ব ব্যাংকের সহায়তা কামনা করেন। এছাড়াও ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জীবন-জীবিকা বিষয়ক প্রকল্প অন্তর্ভুক্ত করার পরামর্শ প্রদান করেন।

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ কামরুল হাসান, বিশ্ব ব্যাংকের অপারেশন ম্যানেজার ও প্রোগ্রাম লিডার সৈয়দ আমির আহমেদ, ইনফ্রাস্ট্রাকচার প্রোগ্রাম লিডার শীর কুমার টাডিমাল্লা, সিনিয়র ডিজাস্টার ম্যানেজমেন্ট রিকস স্পেশালিস্ট শর্না কাজী এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..