× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

চরগয়েশপুর মেলা উপলক্ষে মধুমতি নদীতে নৌকা বাইচ

admin
হালনাগাদ: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের চরগয়েশপুর গ্রামের মানুষ গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য মেলা উপলক্ষে মধুমতি নদীতে এক বিশাল নৌকা বাইচ অনুষ্টিত হয়।

জানা যায় গতকাল বৃহস্পতিবার বিকালে কামারখালী ইউনিয়নের ইউ.পি সদস্য মোঃ ওয়াজেদ আলীর সভাপতিত্বে চরগয়েশপুর গ্রামের উদ্দোগে মধুমতি নদীতে এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্টিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা বাইচ দল বাইচে অংশগ্রহন করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা, লুৎফুননাহার, বিশেষ অতিথি ছিলেন কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু, এছাড়া আরো উপস্থিত ছিলেন দূর দূরান্ত থেকে আগত জনসাধারন ও অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গসহ প্রমূখ। পাশাপাশি নৌকা বাইচের সাথে সাথে আনন্দঘন মনোরম পরিবেশে মধুমতি নদীর চরে এক বিশাল লাঠি ও সড়কি খেলার আয়োজন করা হয়। খেলায় বিভিন্ন দলের সর্দাররা অংশগ্রহন করেন।

খেলাটি উপভোগ করে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লাঠি খেলার সর্দার গোলাম আলীকে নগদ ৫০০/- টাকা বকশিশ এবং কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস বাবু, বারিক সর্দারকে নগদ ৫০০/- টাকা বকশিশ প্রদান করে অনুষ্ঠান শেষ করেন।

পরবর্তীতে অনুষ্ঠান শেষে উক্ত গ্রামের মানুষ বিচারগানের আয়োজন করেন। সবাই সুষ্ঠু ও সুন্দরভাবে বিচারগান উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ কেয়ারুল ইসলাম সহ অত্র গ্রামের সর্ব জনসাধারন।


এ ক্যটাগরির আরো খবর..